Wednesday, March 25, 2026

সৎ বাবার লাগাতার ধর্ষণে কন্যাসন্তান প্রসব নাবালিকার, ধৃত নরাধম

Date:

Share post:

দিনের পর দিন সৎ মেয়েকে ধর্ষণ করেছে বাবা রূপী শয়তান। এরজেরে গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা। একটি কন্যাসন্তানের জন্মও দেয় সে। হিন্দমোটরের এই ঘটনায় অভিযুক্তর কঠিন শাস্তির দাবি উঠেছে সবমহলে।
মুর্শিদাবাদের সালারের বাসিন্দা রাজেশ শেখ ওরফে চাঁদ মহম্মদ। সালারে রয়েছেন তার প্রথমপক্ষের স্ত্রী ও সন্তান। এদিকে, হুগলির উত্তরপাড়ার একটি ইটভাটায় কাজ করতে গিয়ে সেখানে দ্বিতীয়বার বিয়ে করে সে। বিয়ের পর বউ নিয়ে কোতরং ধর্মতলা লেনের বসবাস শুরু করে রাজেশ।

দ্বিতীয় পক্ষের স্ত্রী পরিচারিকার কাজ করেন। অভিযোগ, স্ত্রী কাজে বেরিয়ে যাওয়ার পরেই ফাঁকা বাড়িতে নাবালিকা সৎ মেয়েকে ধর্ষণ করত সে। ভয় দেখিয়ে প্রতিদিনই নির্যাতন চালাত রাজেশ। সৎ বাবার কুকীর্তির জেরে গর্ভবতী হয়ে পড়ে নাবালিকা।

উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেয় ওই নির্যাতিতা। এরপরেই প্রকাশ্যে আসে এই নারকীয় ঘটনা। বেগতিক বুঝে মুর্শিদাবাদে পালিয়ে যায় চাঁদ মহম্মদ। এতদিন পরে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। সেই অভিযোগের ভিত্তিতেই রাজেশ শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সব মহলের।

আরও পড়ুন-ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর দাপটে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সংগ্রহ এসএফআই-এর

 

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...