Wednesday, March 25, 2026

মমতা ও অভিষেককে অভিনন্দন রাজ্যপালের

Date:

Share post:

মঙ্গলবারই, পুত্র সন্তান হওয়ার খবর জানিয়েছিলেন তৃণমূল সাংসদ তথা যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছেলে আয়াংশকে নিয়ে স্যোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেন তিনি। তারপরের থেকেই অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা বইছে।

নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। রাজ্যপাল ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড় নবজাতককে আশীর্বাদ করে তার সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে অভিষেকের কন্যা আজানিয়াকে সঙ্গী পাওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন ধনকড়।
এই অভিনন্দনের জবাবে রাজ্যপালকেও ধন্যবাদ জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। বরাবরই সবাইকে উপযুক্ত সম্মান দেন অভিষেক। এর আগেও যখন মুখ্যমন্ত্রী বাড়ির কালীপুজোয় ধনকড় গিয়েছিলেন, তখন তাঁকে পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি।

আরও পড়ুন-যে ১০ দফা দাবি নিয়ে বিজেপির পুরসভা অভিযান

 

 

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...