Sunday, April 12, 2026

ছাত্র আন্দোলনের সামনে পিছু হঠল জেএনইউ

Date:

Share post:

ফের ছাত্র আন্দোলনের সামনে পিছু হঠতে হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। ফি বৃদ্ধির বিরুদ্ধে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কয়েকদিন ধরেই আন্দোলন চলছে। ছত্রভঙ্গ করতে ক্যাম্পাসে ঢোকে পুলিশ। কিন্তু দাবি থেকে সরে আসেননি পড়ুয়ারা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রান্তিক ছাত্রছাত্রীরা যাতে পড়তে না পারে, সে কারণেই ৪০ শতাংশ ফি বাড়ানোর এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার, সমাবর্তনের দিন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রীকে ৬ ঘণ্টা আটকে থাকতে হয় বিশ্ববিদ্যালয়ের চত্বরে। অবশেষে পিছু হঠে জেএনইউ কর্তৃপক্ষ। মানবসম্পদ মন্ত্রকের অধিকর্তা আর সুব্রহ্মণম টুইটার হ্যান্ডেলে ফি কমানোর সিদ্ধান্ত কথা জানান। পাশাপাশি, আর্থিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য বিশেষ প্রকল্প নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে, এই সিদ্ধান্তে ছাত্র আন্দোলনের জয় দেখছেন বাম ছাত্রনেতারা। এসএফআই-এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, লাগাতার আন্দোলনে যে জয়, পাওয়া যায় তা আবার প্রমাণ হল।

আরও পড়ুন-ছাত্র আন্দোলনের কাছে নত হল জেএনইউ, হস্টেল ফি কমানোর সিদ্ধান্ত

 

Related articles

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে...

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...