কলকাতা ২৬°সে
ব্রেকিং
যোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীরহামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাযোগ্যদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা, আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীরহামলার জেরে বাবার মৃত্যু! বাঁকুড়ার হাফিজের পাশে CJP, বাংলায় আসছে প্রতিনিধি দলঅসুস্থতার সঙ্গে লড়াই শেষ, প্রয়াত টলিউডের রাজাবিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরা
বিনোদন

''মানুষের চোখে আতঙ্ক'’, অবশেষে দুবাই ফিরলেন বিবেক ওবেরয়

''মানুষের চোখে আতঙ্ক'’, অবশেষে দুবাই ফিরলেন বিবেক ওবেরয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধের চরম উত্তেজনার মাঝে অবশেষে দুবাইয়ে নিজের ভিলায় ফিরলেন বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। মুম্বই থেকে দুবাই যাওয়ার পথে মাঝ-আকাশের সেই মুহূর্ত এবং পরিবারের সঙ্গে আবার দেখা হওয়া নিয়ে এক আবেগঘন ভিডিও তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন। শুধু তাই নয়, বিপদের দিনে নিরাপত্তার ত্রুটি না রাখার জন্য সংযুক্ত আরব আমিরশাহী (UAE) প্রশাসন ও এমিরেটস কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

Sponsored

Sranchi In Article

বিবেক দুবাইয়ের ‘মিডোস’ এলাকার বাসিন্দা। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করেন। শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি জানান, ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে গত কয়েকদিন ধরে তিনি এবং তাঁর পরিবার চরম উদ্বেগের মধ্যে ছিলেন। ''দুবাইয়ে ফেরার পথে এমিরেটসের বিমানে থাকা প্রতিটি মানুষের চোখে আমি চরম আতঙ্ক দেখেছি। সেই কঠিন সময়েও এমিরেটস বিমানসংস্থার ক্রু মেম্বাররা যেভাবে শান্ত থেকে আমাদের যত্ন নিয়েছেন সেটা অভাবনীয়। বিমানটি দুবাইয়ের মাটি ছোঁয়া মাত্রই সেই আতঙ্ক নিমেষে স্বস্তিতে বদলে যায়।''

দুবাইয়ের বিজনেস বে-তে একটি অফিস রয়েছে তাঁর। এদিন টার্মিনালে পৌঁছে পরিবারের সঙ্গে মানুষের মিলে যাওয়ার সেই মুহূর্ত সামনে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বিবেকও। তিনি জানিয়েছেন শিশুদের তাদের বাবার কোলে ঝাঁপিয়ে পড়তে দেখে তাঁর নিজেরও চোখে জল চলে এসে গিয়েছিল। এদিনে অভিনেতারও মন পড়েছিল তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা এবং দুই সন্তান বিহান ও আমেয়ার কাছে। এরপরেই সংযুক্ত আরব আমিরশাহী প্রশাসনের তৎপরতার প্রশংসা করে বিবেক বলেন, ‘'বিশ্বজুড়ে চলা এই অনিশ্চয়তার মাঝে UAE সরকার আমাদের নিরাপত্তা দিয়েছে। আমি কৃতজ্ঞ সেই সকল ফ্রন্টলাইন হিরোদের কাছে যাঁরা আমাদের নিরাপদে বাড়ি পৌঁছাতে সাহায্য করেছেন।'' এই সঙ্কটে যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আতঙ্ক করতে বারণ করেছেন তিনি এবং গুজব না ছড়ানোর কথাই বারংবার বলেছেন ভিডিওতে।

আরও পড়ুন- ‘গুপ্তচর’ নামিয়ে বাঙালির নাম বাদ দেওয়ার ছক! ধর্মতলার মঞ্চ থেকে কমিশনকে তোপ সুদীপের

_

 

_

 

-

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from বিনোদন

View All →