Saturday, April 18, 2026

শিবসেনা তখন কেন চুপ ছিল? মহারাষ্ট্র নিয়ে মুখ খুললেন অমিত শাহ

Date:

Share post:

গত 24 অক্টোবর ভোটের ফল প্রকাশের পর থেকে মহারাষ্ট্র ইস্যুতে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বিজেপি সভাপতি অমিত শাহ। জোটসঙ্গী শিবসেনা যখন মুখ্যমন্ত্রীর পদ চেয়ে বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছে তখনও নিশ্চুপ ছিলেন শাহ। শিবসেনার একবগ্গা আচরণে বিরক্ত হয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক, এমনকী মুম্বই সফরও বাতিল করেন। পরে দেবেন্দ্র ফড়নবিশকে দিল্লিতে পাঠিয়ে বুঝিয়ে দেন, কোনও অবস্থাতেই শিবসেনার চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। মহারাষ্ট্রের মহাজট পর্বে অমিত শাহর বিরুদ্ধে সরাসরি প্রতিশ্রুতি ভঙ্গেরও অভিযোগ আনে উদ্ধব ঠাকরের দল। তবু নিরুত্তর ছিলেন বিজেপি সভাপতি। অবশেষে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার পরদিনই শিবসেনার দাবি নিয়ে প্রথম মুখ খুললেন অমিত শাহ।

বুধবার এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শাহ বলেন, বিধানসভা ভোটের প্রচারের সময়ই বিজেপি স্পষ্ট জানিয়েছিল, তাঁদের জোট ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়নবিশই। শিবসেনার আপত্তি থাকলে তখন তারা চুপ করেছিল কেন? ভোটপর্বে কেন কিছু বলেনি? কেন তখন তাদের আপত্তির কথা সামনে আনেনি? অমিত শাহের কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা আমি, দুজনেই প্রচারের সময় বহুবার বুঝিয়ে দিয়েছিলাম দেবেন্দ্র ফড়নবিশই মুখ্যমন্ত্রী পদে আমাদের মুখ। তখন চুপ থাকলে এখন অন্য কথা উঠছে কীভাবে?

 

Related articles

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...

নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-এ গিয়ে পার্টি অফিস দখল ডোমকলে! গুরুত্ব দিচ্ছে না শাসকদল

নির্বাচনের আগে শুধু দলবদল নয়, বদল হল পার্টি অফিসও। শুক্রবার ডোমকল পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল (TMC) ছেড়ে...

ঝাড়খণ্ডে কোবরার গুলিতে খতম ৪ মাওবাদী

খতম TSPC-র ৪ মাওবাদী (TSPC Encounter) সদস্য! শনিবার সকালে গভীর জঙ্গল থেকে উদ্ধার হয়েছে দেহ। জানা গিয়েছে, শুক্রবার...