Sunday, June 14, 2026

দিল্লি ডুবছে দূষণে, সদস্যরা না আসায় স্ট্যান্ডিং কমিটির দূষণ-বৈঠক শিকেয়

Date:

Share post:

দিল্লির দূষণ নিয়ে যখন কেন্দ্রসহ সারা ভারতবর্ষের মানুষ উদ্বিগ্ন, তখন দূষণ নিয়ে পার্লামেন্টের সংসদীকমিটির বৈঠক বাতিল করতে হলো সদস্যদের অনুপস্থিতির কারণে। দুর্ভাগ্যজনক হচ্ছে এই কমিটির সদস্যরা হলেন নেটিজেনদের অতি পরিচিত বেশ কয়েকজন সাংসদ। যাদের মধ্যে উল্ল্যেখযোগ্য নাম হল দিল্লির সংসদ গৌতম গম্ভীর, অভিনেত্রী হেমা মালিনী এবং প্রাক্তন মন্ত্রী এম জে আকবর। এই তিনজনই বৈঠকে আসেননি।

শুক্রবার পার্লামেন্টের নগরোন্নয়ন মন্ত্রকের স্থায়ী সংসদীয় কমিটির বৈঠক ছিল। এই বৈঠকের অন্য বিষয় তো ছিলই। তবে মুখ্য এজেন্ডা ছিল দিল্লি ও তার পার্শবর্তী অঞ্চলে (এনসিআর) দূষণের বিষয়টি। দিল্লির মাথা ব্যথার কারণ দূষণের মাত্রা। আজ, শুক্রবারও কোথাও কোথাও দূষণের মাত্রা বিপদসীমার উর্ধ্বে চলে গিয়েছে। নয়ডা, দ্বারকায় দূষণের মাত্রা ৮০০-৯০০ ছাড়িয়েছে। মানুষের নানা ধরণের শারীরিক সমস্যাও শুরু হয়েছে। ফলে এটিই ছিল মুখ্য বিষয়। বৈঠকের দিল্লির তিনটি পুর-নিগমের উচ্চপদস্থ আধিকারিকদের থাকার কথা ছিল। তাঁরা নিজেরা না এসে পাঠিয়েছিলেন কম পদমর্যাদার অফিসারদের, যাঁদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই ছিল না। কেন্দ্রের পরিবেশ সচিবের উপস্থিত থাকার কথা ছিল। তিনিও অনুপস্থিত। সাংসদদের সিংহভাগই আসেননি। ঘটনায় ক্ষুব্ধ কমিটির চেয়ারম্যান বিজেপির জগদম্বিকা পাল। আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, দিল্লি দূষণে ঢাকা পড়েছে। মানুষের জীবন যাত্রায় লাগাম পড়েছে। আর সংসদে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রমাণ করে দিচ্ছে দিল্লির দূষণ নিয়ে মোটেই তাঁরা এতটুকু চিন্তিত নন!

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...