Saturday, June 27, 2026

“দরকারে পায়ে হেঁটে যাব”, কপ্টার না পেয়ে ক্ষুব্ধ রাজ্যপাল

Date:

Share post:

হেলিকপ্টার না পেয়ে বেজায় ক্ষুব্ধ রাজ্যপাল জগদীপ ধনকড়। মুর্শিদাবাদের ফরাক্কাতে সৈয়দ নুরুল হাসান কলেজের অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে শুক্রবার, প্রথমে বীরভূমে যান তিনি। সিউড়ির সার্কিট হাউসে সস্ত্রীক রয়েছেন রাজ্যপাল। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, তিনি যখন বলেছেন যাবেন, তাহলে তিনি যাবেনই। সে বাসে বা পায়ে হেঁটে যেভাবেই হোক না কেন। সড়ক পথ বলে তাঁর একটু দেরি হয়েছে। প্রয়োজনে ভোর পাঁচটার জায়গায়, তিনটেয় উঠেও গন্তব্যে পৌঁছবেন বলে মন্তব্য করেন ধনকড়।

বৃহস্পতিবারই, তাঁর হেলিকপ্টার চাওয়ার প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য প্রশ্ন তোলেন, রাজ্যপালের হেলিকপ্টার প্রয়োজন হচ্ছে কেন? তবে, রাজ্যের মঙ্গলের জন্য তাঁকে যেতেই হবে বলে মন্তব্য করেন জগদীপ ধনকড়।

মিডিয়ায় প্রকাশিত কোনও মন্তব্যের প্রেক্ষিতে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যপাল। তিনি জানান, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে যদি কোনও সমস্যা হয়, সেটা হয় ব্যক্তিগতভাবে বা যোগাযোগের মাধ্যমে। এক্ষেত্রে কোনটাই হয়নি। সেই কারণে তিনি কোনও মন্তব্য করবেন না। কিন্তু রাজ্যপাল অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের সঙ্গে সরাসরি কোনও যোগাযোগ হচ্ছে না তাঁর।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...