Saturday, March 28, 2026

ভিডিও বার্তায় অমিতাভের ছড়া… ‘তাই তাই তাই/ দিদির বাড়ি যাই’

Date:

Share post:

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষের সুরটি বেঁধে দিলেন অমিতাভ বচ্চন। অসুস্থতার কারণে সশরীরে হাজির থাকতে পারেননি উৎসবের সিলভার জুবিলি উদ্বোধনে। তার জন্য চাইলেন ক্ষমা। কিন্তু মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছিলেন পাঠাবেন তাঁর ভিডিও বার্তা। পাঠিয়েছেন এবং দর্শকরা শুনেছেন আর হাততালির ঝড় উঠেছে নজরুল মঞ্চে। বললেন, মামা বাড়ি আসার সেই বিখ্যাত প্রচলিত ছড়াটির কথা, যা দিদির আতিথেয়তার সঙ্গে হুবহু মিলে যায়, তবে একটু বদলে… তাই তাই তাই/ দিদির বাড়ি যাই/ দিদির বাড়ি ভারী মজা/ কিল চড় নাই। পরিস্কার বাংলায় বলেছেন, ‘অনেক অনেক ধন্যবাদ।’

অমিতাভের ভাষণ জুড়েই ছিল তাঁর কলকাতার নস্টালজিয়া, কলকাতার ভালবাসা, কলকাতার সংস্কৃতিপ্রেমী মানুষের কথা। স্মৃতিচারণ করেছেন তাঁর প্রথম জীবনের কথা, তাঁর প্রথম চাকরির শহরের কথা, সংস্কৃতির শহরের কথা। ভাষণের অনেকটাই জুড়ে ছিল নির্বাক চলচ্চিত্র থেকে সবাক চলচ্চিত্রে আসা ভারতীয় ফিল্ম জগতের ক্রম পরিণতির কথা, ইতিহাসের কথা গহ্বরজান থেকে ফতিমাবিবির তারকা হয়ে ওঠার কথা। তবে ভিডিও বার্তায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা বিগ বি তুলে দিয়েছেন, তা হল ডিজিটাল যুগের কথা। তাঁর প্রশ্ন এই নেটক্লিক্স, আমাজনের ডিজিটাল যুগে ছোট্ট ল্যাপটপে কী ‘মুঘলে আজম’ বা ‘গন উইথ দ্য উইন্ড’ ভাল লাগবে? ভাল লাগবে সত্যজিতের ট্রিলজি? প্রশ্ন ভাবিয়েছে উপস্থিত চলচ্চিত্রপ্রেমীদেরও।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...