Thursday, March 26, 2026

সিন্ডিকেট দখল ঘিরে নিউটাউনে ধুন্ধুমার

Date:

Share post:

সিন্ডিকেটের দখল নিয়ে ফের উত্তপ্ত নিউটাউন। দখলদারিকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ৭ জন তৃণমূল কর্মী। গুলি চালানো ও তৃণমূলকর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলে নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী।

তৃণমূলের অভিযোগ, ৩০ থেকে ৪০ জন বিজেপি কর্মী বৃহস্পতিবার গভীর রাত ১১টা নাগাদ নিউটাউনের যাত্রাগাছীতে একটি প্রজেক্টে গিয়ে কাজ বন্ধ করে দেয়। এবং তৃণমূলের কর্মীরা ওই প্রজেক্টে মাল ফেলতে গেলে বাধা দেয়। দুই দলের মধ্যে শুরু হয় ঝামেলা। মারামারিও হয় দুই দলের কর্মীদের মধ্যে। ৩ রাউন্ড গুলিও চলে। তৃণমূলকর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে।

এই ঘটনায় ৭ জন তৃণমূলকর্মী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে নিউটাউন থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ওই এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৫ জন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...