Thursday, March 26, 2026

ডায়মন্ডহারবারে স্টেশন মাস্টার খুনে যেন হুবহু মনুয়া-কাণ্ডের ছায়া

Date:

Share post:

এ যেন বারাসতের মনুয়া কাণ্ডের জেরক্স কপি। প্রাক্তন প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে স্বামীকে খুন। ডায়মণ্ডহারবারের রামনগরের স্টেশন মাস্টার নির্মল কুমার খুনে উঠে এল চাঞ্চল্যকর এই ঘটনা, যা তাজ্জব করেছে তদন্তকারীদেরও।

জানা গিয়েছে নির্মল কুমার এ মাসের শুরুতে যান বিহারে তাঁর বাড়িতে। স্ত্রী সোনালী ফেরার সময় জেদ ধরেন তাঁর সঙ্গে ফিরবেন। কর্মস্থলের এলাকার বাড়িতে থাকবেন তাঁর সঙ্গে। ট্রেনে যখন তাঁরা আসেন, সেই ট্রেনেই আসে সোনালীর প্রেমিক। বিয়ের আগে থেকেই তার সঙ্গে সোনালীর সম্পর্ক। বিয়ের পর প্রেমিক চলে যায় বিদেশে। মূলত পড়াশোনা আর চাকরির জন্য। ফের ফিরে আসার পর যোগাযোগ শুরু হয়। বিয়ে করার পরিকল্পনা হয়। বাধা কাটাতে স্বামীকে খুনের সিদ্ধান্ত নেয় সোনালী। তাদের ধারণা ছিল, মৃত্যুর পর নির্মলের চাকরি সে পাবে। সেইমতো রামনগরের বাড়িতে আসে স্বামী-স্ত্রী। রাতে বাইরের দরজা খুলে রাখে সোনালী। সেই পথ দিয়ে ঢোকে প্রেমিক। দু’জনে মিলে খুন করার পর মৃতদেহ কোনও রেল লাইনে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিয়ে যাওয়ার সময় বাড়ির সামনে বড় নালায় নির্মলের দেহ পড়ে যায়। এই ঘটনা ১১ নভেম্বর রাতে। সেখান থেকে আর দেহ তোলার চেষ্টা হয়নি। পুলিশকে টানা দু’দিন ভুল বোঝানোর পর, শেষে জেরায় ভেঙে পড়ে সোনালী। প্রেমিক-সহ সোনালীকে গ্রেফতার করে শুক্রবার আদালতে তোলা হয়েছে।

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...