Saturday, June 27, 2026

ইন্দোর টেস্টে সেঞ্চুরি মায়াঙ্কের

Date:

Share post:

দক্ষ ক্রিকেটার রোহিত শর্মা ব্যর্থ হয়েছেন। শূন্য হাতে সাজঘরে ফিরে গিয়েছেন বিরাট কোহলিও। কিন্তু এই দুই তারকা ক্রিকেটারের ব্যর্থতাকে ব্যাট হাতে ঢেকে দিলেন মায়াঙ্ক আগারওয়াল। ত্যাঁর দুরন্ত সেঞ্চুরিতে চালকের আসনে ভারত।

যদিও তাঁকে বৃহস্পতিবার খেলার প্রথম দিনে সঙ্গ দিয়েছিলেন চেতেশ্বর পূজারা, আর আজ, শুক্রবার তাঁকে সঙ্গ দিচ্ছেন অজিঙ্কা রাহানে। মায়াঙ্ক রোহিতের সঙ্গে জুটি বেঁধে ইন্দোর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে লড়তে নামলেও, সেই জুটির স্থায়িত্ব ছিল কিছুক্ষণ। সেই জুটি ভেঙে গেলে পূজারার সঙ্গে জুটি বেঁধে খেলার হাল ধরেন এই তরুণ তুর্কি।

দ্বিতীয় দিনের শুরু থেকে একইভাবে ফর্মে রয়েছেন মায়াঙ্ক। তাই মধ্যাহ্নভোজের পর নিজের সেঞ্চুরিটি করে ফেলেন তিনি। ভারতীয় ড্রেসিং রুমে তাঁকে নিয়ে উদ্দীপনাও কম নেই। অধিনায়ক কোহলিও খুশি তাঁর পারফরম্যান্সে। এই মুহূর্তে শতরান করে ফেলার পরেও কথা বলছে মায়াঙ্কের ব্যাট। বর্তমানে ভারতের স্কোর তিন উইকেটে ২১০।

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...