Wednesday, March 4, 2026

পরিযায়ী শ্রমিকদের জেরে ডেঙ্গু আতঙ্ক হরিহরপাড়ায়

Date:

Share post:

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নতুনভাবে ডেঙ্গির প্রকোপ। ভিন রাজ্যে কাজে গিয়ে ডেঙ্গি আক্রান্ত হচ্ছেন এলাকার বাসিন্দারা। তাঁরা বাড়ি ফিরে আসার পরেই, ফের এলাকায় ডেঙ্গি ছড়িয়েছে বলে মত স্থানীয়দের। হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন রুকুনপুর অঞ্চলের ভবানীপুর গ্রামের শ্রমিক সিজারুল শেখ। দুমাস আগে হায়দরাবাদে রাজমিস্ত্রি কাজে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই অসুস্থতা নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। ট্যাংরামারির জামান শেখও গিয়েছিলেন হায়দরাবাদে। জ্বর নিয়ে বাড়ি ফিরে হাসপাতালে ভর্তি তিনিও। এভাবেই আরও অনেকে অসুস্থ হয়ে ফিরে এসেছেন এলাকায়। এ বছর হরিহরপাড়া ৩০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল। এবার দুদিনে নতুনভাবে চারজন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বর্তমানে তাঁরা হরিহরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এলাকায় যাতে ডেঙ্গি ছড়িয়ে না পড়ে তার জন্য ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন।

spot_img

Related articles

নিশ্ছিদ্র নিরাপত্তায় শান্ত শহর: দোল উৎসবে অপ্রীতিকর ঘটনা রুখে দিল কলকাতা পুলিশ

কলকাতায় এবারের দোল উৎসব কাটল মোটের ওপর শান্তিপূর্ণভাবেই। পুলিশের কড়া নজরদারির ফলে শহরে বড় কোনো দুর্ঘটনার খবর মেলেনি।...

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...