Tuesday, April 7, 2026

রানের পাহাড়ে পৌঁছে ডিক্লেয়ার ঘোষণা ভারতের, লড়ছে বাংলাদেশ

Date:

Share post:

মায়াঙ্ক আগরওয়ালের দ্বিশতরানের ওপর ভর করে চালকের আসনে ভারত। প্রথম দিনের শুরুতে টস জিতে বাংলাদেশ ব্যাট করতে শুরু করলেও সেদিনের মধ্যগগনে এসেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। মাত্র দেড়শো রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রায় 500-র কাছাকাছি পৌঁছে গিয়েছে বিরাট শিবির। দ্বিতীয় দিন ছয় উইকেট হারিয়ে 493 রান করে টিম ইন্ডিয়া। আজ, তৃতীয় দিনের শুরুতেই ডিক্লেয়ার ঘোষণা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ফলে দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে বাংলাদেশ।

আর খেলতে নেমেই 14 রানে প্রথম উইকেট হারায় পদ্মা পাড়ের দেশ। উমেশ যাদবের বলে ক্লিন বোল্ড হয়ে মাত্র 6 রানে প্যাভিলিয়নে ফিরে যান ইমরুল কায়েস। ঠিক তার কিছুক্ষণ পরেই ইশান্ত শর্মার বলে বোল্ড হয়ে সেই ছয় রানে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। ফলে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভাঙাচোরা দেখাচ্ছে এই দলকে। এই মুহূর্তে বাংলাদেশের স্কোর দুই উইকেট হারিয়ে  22। পরবর্তীকালে কী হয়, সেটাই দেখার।

Related articles

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...