Sunday, April 12, 2026

সংসদে এবার বিরোধী আসনে বসতে চলেছে শিবসেনা

Date:

Share post:

মহারাষ্ট্রে এনসিপি ও কংগ্রেসের সঙ্গে মিলে সরকার গড়ার তোড়জোড়ের মধ্যেই এনডিএ ত্যাগের বার্তা দিল শিবসেনা। প্রায় 30 বছর ধরে বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে চলা এই উগ্র হিন্দুত্ববাদী দল এখন কংগ্রেসের কাছাকাছি আসতে মোদি সরকারের সঙ্গে সবরকম দূরত্ব বজায় রাখার চেষ্টায় নেমেছে। শিবসেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদের আসন্ন অধিবেশনে তাঁরা ট্রেজারি বেঞ্চের দিকে নয়, বসবেন বিরোধী আসনেই। বর্তমানে লোকসভায় 18 জন ও রাজ্যসভায় 3 জন সাংসদ আছে শিবসেনার। দুই কক্ষেই তাঁরা বিরোধী আসনে বসবেন। পাশাপাশি রবিবার এনডিএর বৈঠকেও যোগ দেবে না শিবসেনা।

 

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...