Tuesday, April 7, 2026

পিকে’র পরামর্শে  কলকাতায় ভোটের কাজ শুরু তৃণমূলের

Date:

Share post:

রাজনৈতিক মহলের জল্পনা,কলকাতা পুরসভার ভোট হতে পারে 2020-এর মাঝামাঝি। এই ভোটকে সামনে রেখেই ঘর গোছানোর কাজে নেমেছে রাজনৈতিক দলগুলি। দিনকয়েক আগে বিজেপির কলকাতা পুরভবন অভিযান সেই লক্ষ্যেই।

বসে নেই কলকাতা পুরসভার শাসক দল তৃণমূলও। পুরভোটের ঢের আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে তৃণমূল। সূত্রের খবর, ভোটগুরু প্রশান্ত কিশোরের পরামর্শে আজ, শনিবার বিকেলে কালীঘাটের কাছে জয়হিন্দ ভবনে কলকাতার কাউন্সিলরদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।  এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো থাকবেনই, এ ছাড়াও উপস্থিত থাকবেন মেয়র ফিরহাদ হাকিম।

তৃণমূল অন্দরের খবর, প্রশান্ত কিশোর দলের শীর্ষনেতাদের ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন,  মোটামুটি ডিসেম্বরের মধ্যেই কলকাতার প্রতিটি ওয়ার্ডে দলের প্রার্থী বাছাইয়ের কাজ শেষ করে ফেলতে হবে। চূড়ান্ত প্রার্থীদের দফায় দফায় প্রশিক্ষণ দেবেন পিকে। তাঁদের ওয়ার্ডে প্রচারের অভিমুখও নির্দিষ্ট করে দেবেন এই ভোটগুরু।

পিকে’র পরামর্শ অনুযায়ী নেমে পড়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

কলকাতার নেতা, কাউন্সিলর ও বিধায়কদের জনসংযোগে জোর দিতে বলা হয়েছে। আজকের বৈঠকে  পুরভোটের প্রাথমিক ‘ডু’জ অ্যাণ্ড ডোন্ট’ নিয়ে রণকৌশল ঠিক হতে পারে।

বিগত কলকাতার পুরসভা নির্বাচনে বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছিল বিজেপি। যদিও জেতার পর একাধিক বিজেপি- কাউন্সিলর দলবদল করে তৃণমূলে যোগ দেন। আবার বেশ কিছু ওয়ার্ডে বিজেপিই ছিল শাসক দলের প্রধান প্রতিদ্বন্দ্বী।

এবার রাজনৈতিক আবহের আমূল বদল ঘটেছে। লোকসভা ভোটের ফলাফলের প্রভাব পড়েছে কলকাতার ভোটারদের মনেও। লোকসভার ফলে দেখা গিয়েছে শহরের উল্লেখযোগ্য সংখ্যক ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে বিজেপি। একাধিক মন্ত্রী, বিধায়ক, মেয়র পারিষদ, কাউন্সিলর নিজেদের ওয়ার্ডে হেরেছেন। সবকিছুই বিচার-বিশ্লেষণ সেরে ফেলেছে টিম-পিকে।

প্রশান্ত কিশোর নিজেও খতিয়ে দেখেছেন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। সূত্রের খবর, পিকে নিজে কলকাতার তৃণমূল কাউন্সিলরদের ‘প্লাস-মাইনাস’ নিয়ে একটি রিপোর্ট প্রস্তুত করেছেন।  এই রিপোর্টে ধরে ধরে দেখানো হয়েছে, তৃণমূল কাউন্সিলররা এই মুহূর্তে কে কোথায় দাঁড়িয়ে আছেন। পিকে’র বিস্তারিত তথ্যসম্বলিত এই রিপোর্টে বলা হয়েছে:

● নিজেদের ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরদের ভাবমূর্তি এখন কেমন,

● কোন কোন কাউন্সিলর আদৌ সক্রিয় নন,

● কোন কোন  কাউন্সিলরের বিরুদ্ধে আর্থিক অভিযোগ আছে,

● কোন কোন  কাউন্সিলরের বিরুদ্ধে দলীয় কোন্দলে যুক্ত থাকা বা মদত দেওয়ার মাত্রাছাড়া অভিযোগ রয়েছে,

● কোন কোন কাউন্সিলরের ‘বিজেপি ঘনিষ্ঠতা’ প্রকাশ্যে এসেছে ইত্যাদি।  একইসঙ্গে রিপোর্টে কিছু কাউন্সিলরের কাজকর্মে সন্তোষপ্রকাশও করা হয়েছে। তৃণমূল শীর্ষস্তর এই রিপোর্টকে হাতে নিয়েই পুরভোটে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বলেই দলের অন্দরের খবর।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...