Saturday, June 13, 2026

প্যারাট্রুপাররা আকাশ থেকে নেমে কোহলিদের হাতে দেবে গোলাপি বল

Date:

Share post:

গোলাপি বল চলে এল ইডেনে। শুক্রবার বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সেই বল নিয়ে সোজা চলে আসেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কাছে। পিচে কীরকম আচরণ করে তা দেখে নিতে বলেন তাঁকে। ২২শের গোলাপি টেস্টের শুরুতে মাঝ আকাশ থেকে সেনাকর্মীরা প্যারাশুটে নামবেন ইডেনে। তাঁরাই গোলেপি বল তুলে দেবেন দুই অধিনায়কের হাতে। তারপর সেনাবাহিনীর ব্যান্ডে বাজবে দু’দেশের জাতীয় সঙ্গীত। এমনই আপাতত পরিকল্পনা।

কেমন এই গোলাপি বল? এসজির এই গোলাপি বলের সিম একটু উঁচু। কোকাবুরা বলের চাইতে একটু বেশি উঁচু। সিমের রঙ কালো। কোকাবুরার পালিশ বেশি। এটি তুলনায় নিষ্প্রভ। ইডেনে আসল দিনে গোলাপি বল কেমন আচরণ করে, সে নিয়ে টেনশনে আছেন সুজন। খেলা ঘন্টা দেড়েক না কাটলে তবে সেদিন তাঁর ঘাম দিয়ে জ্বর ছাড়বে না। তার জন্য সেন্টার পিচকেই তৈরি করা হচ্ছে।

ইতিমধ্যে গোলাপি টেস্টের টিকিট উম্মাদনায় যার পর নাই খুশি সৌরভ। প্রথম তিন দিনের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। চতুর্থ বা পঞ্চম দিনের টিকিট কেন কম বিক্রি? সিএবির অন্দরের খবর, আসলে কোহলির দল যে দুরন্ত গতিতে খেলছে, তাতে ম্যাচ চারদিনে গড়ানো নিয়ে প্রশ্ন ক্রীড়াপ্রেমীদের মনে। কবে থেকে কাউন্টারে টিকিট দেওয়া হবে, তা এখনও স্থির হয়নি। অনেকে সকাল থেকে লাইন দিচ্ছেন। টিকিট না পেয়ে বিক্ষোভও দেখাচ্ছেন। সচিব অভিষেক ডালমিয়া জানান, মঙ্গলবারের পর জানাতে পারবেন কবে থেকে কাউন্টারে টিকিট দেওয়া হবে। শুক্রবার বিদেশ মন্ত্রক থেকে সিএবিতে ফোন আসে। পরিস্থিতি জানতে চেয়ে কিছু নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ ভিআইপিদের নিরাপত্তা নিশ্চিদ্র করা হচ্ছে। দুই দেশের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিরা ইডেন পরিদর্শন করবে আগামী সপ্তাহে।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...