Friday, June 12, 2026

চাকরি করেন? তাহলে এখনই কেন্দ্রের ‘এক জাতি এক বেতন’ জেনে নিন

Date:

Share post:

বামেদের দাবি অভিন্ন মজুরি নীতি। দীর্ঘদিন ধরে বামেরা এই দাবিতে আন্দোলন করছে। এই অভিন্ন ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকায় বেঁধে দেওয়ার দাবি বামপন্থী দলগুলোর। পুরোপুরি সে দাবি মেনে না নিলেও মোদি সরকার এবার শ্রমজীবী মানুষের স্বার্থে এক জাতি এক বেতন দিবস ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। এমনই আভাস দিলেন শ্রমমন্ত্রী সন্তোষ গোঙ্গোয়ার।

কী এই এক জাতি এক বেতন?

১. সময়মতো বেতন দেওয়ার জন্য বিভিন্ন ক্ষেত্রে কাজ করা শ্রমিকদের নির্দিষ্ট দিনে বেতনের ব্যবস্থা করতে চায় সরকার।

২. বামেদের দাবি মতো অভিন্ন ন্যূনতম মজুরিও ঠিক করতে চায় সরকার। যাতে দেশের সব শ্রমিক উন্নত জীবন-যাপন করতে পারে। তবে এই ন্যূনতম মজুরি ১৮হাজার টাকা করা হবে কিনা সে সম্বন্ধে মুখ খোলেননি কেন্দ্রীয় মন্ত্রী।

৩. পেশাগত সুরক্ষা, সেইসঙ্গে স্বাস্থ্য ও কাজের শর্ত সরকার নির্দিষ্ট করতে চাইছে। এজন্য সংসদে মজুরি সংক্রান্ত কোডটি পাস করেছে এবং বিধিও তৈরি করেছে এবছরের ১৯জুলাই।

৪. সরকারের এই উদ্যোগের ফলে স্বাস্থ্য, সুরক্ষা ও কাজের শর্ত নিয়ে ১৩টি শ্রম আইন একসঙ্গে হয়ে যাবে।

৫. সম্ভাব্য যে শ্রমআইন আসছে সেই আইন অনুযায়ী শ্রমিককে বাধ্যতামূলকভাবে নিয়োগপত্র দিতে হবে। পাশাপাশি বছরে মেডিক্যাল চেকআপের ব্যবস্থাও করতে হবে।

৬. বিগত ৬বছরে মোদি সরকার ৪৪টি জটিল সরলীকরণ করেছে।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...