Thursday, March 26, 2026

ফের বেলাগাম অনুব্রত, কর্মিসভায় গ্রেফতারির হুমকি

Date:

Share post:

ফের বেলাগাম অনুব্রত মণ্ডল। তৃণমূলের কর্মিসভায় দলের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠল বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে। গোষ্ঠিদ্বন্দ্ব থেকে শুরু করে কাটমানির টাকা- এই সব বিষয় নিয়ে তৃণমূল কর্মীদের সতর্ক করতে গিয়ে হুমকি দিয়ে বসলেন ‘কেষ্ট দা”। এমনকী, প্রকাশ্যে পুলিশ সুপারকে বলে জাল নোট মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল।

রবিবার, বীরভূমের দুবরাজপুরে অনুষ্ঠিত হয় দুবরাজপুর ব্লকের কর্মীদের সম্মেলন। উপস্থিত ছিলেন অনুব্রত সহ অন্যান্য জেলা নেতৃত্ব। আর সেই সম্মেলনেই খয়রাশোল ব্লক নিয়ে আলোচনাতেই শুরু হয় বিড়ম্বনা৷ অনুব্রত মণ্ডল কর্মীদের লোকসভা নির্বাচনে নিজেদের এলাকায় হারের কারণ জিজ্ঞাসা করতেই উঠে আসে একের পর এক তথ্য। কোনও নেতা প্রকাশ্যে করছেন গোষ্ঠিদ্বন্দ্বের অভিযোগ, কেউ নেতার বিরুদ্ধে বাড়ি তৈরি করতে কাটমানির টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন। এরপরেই মেজাজ হারিয়ে ফেলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি। সরাসরি হুমকি দিয়ে ফেললেন কর্মীদের। বললেন, “যাঁরা টাকা নিয়েছে, তাদের সবার নামে থানায় কেস কর। এসপিকে বলে আমি তুলিয়ে দেব। সবকে জাল নোটের কেস দেবো, যাতে তিন বছর বেরোতে না পারে”।
এর আগেও অনুব্রত মণ্ডলের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছে বহুবার। তবে এবার এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...