Saturday, March 21, 2026

বাঁশবেড়িয়া কার্তিকপুজোতেও থিমের ছোঁয়া

Date:

Share post:

বাঙালির বারো মাসে তেরো পার্বণ শেষ হয়েও শেষ হয় না। দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, কালীপুজো এমনকী জগদ্ধাত্রীপুজোও শেষ। কিন্তু তাও উৎসবের রেশ কাটেনি। এবার কার্তিক পুজোর হিড়িক হুগলির বাঁশবেড়িয়ায়। সেখানে রথতলা ইয়ুথ অ্যাসোসিয়েশন, বসুলেন অনির্বাণ ক্লাব, দালানপাড়া শিব-দুর্গা বয়েজ ক্লাব— সব জায়গায় পুজো নিয়ে মাতোয়ারা স্থানীয়রা। শনিবার সন্ধে থেকেই শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান।
ইয়ুথ অ্যাসোসিয়েশনের কার্তিকের পুজো হয় জামাই বেশে। মণ্ডপের শুরুতে থাকে নহবৎখানা। বাজে সানাই।

দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রীপুজো যদি থিম হতে পারে, তাহলে কার্তিকপুজোতেই বা নয় কেন?
শনিবার, বাঁশবেড়িয়ার বিভিন্ন মণ্ডপে কার্তিকপুজোর উদ্বোধন হয়েছে। সন্ধে থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী, নেতা, টলিউডের নায়ক-নায়িকা সহ বিশিষ্টজনেরা। সব মিলিয়ে শেষ হয়েও উৎসব শেষ হয়নি বাঁশবেড়িয়ায়।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী আসার আগেই রাসমেলা চত্ত্বরে আগুন, পুড়ল দোকান

 

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...