Tuesday, June 23, 2026

রসগোল্লার পর GI তকমা দার্জিলিংয়ের সবুজ ও সাদা চা-এর

Date:

Share post:

রসগোল্লার পর ফের বাংলায় এলো GI স্বীকৃতি। দার্জিলিংয়ের বিশ্বখ্যাত সবুজ ও সাদা চা GI Tag বা তকমা পেল । DTA বা ‘দার্জিলিং টি অ্যাসোসিয়েশন’-এর তরফে একথা জানানো হয়েছে। গত অক্টোবর থেকে দার্জিলিংয়ের ওই দুই চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস (রেজিস্ট্রেশন অ্যান্ড প্রোটেকশন) অ্যাক্ট ১৯৯৯-এ অধীনে নথিবদ্ধ হয়েছে। DTA জানিয়েছে, ২০১৭ সালের ডিসেম্বর মাসে টি বোর্ডের তরফে আবেদন করা হয়েছিলো। সেই আবেদন খতিয়ে দেখেই এই স্বীকৃতি মিলেছে। প্রতি বছর সব মিলিয়ে ৮.৫ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয় দার্জিলিংয়ে। সবুজ চা ১ মিলিয়ন কেজি ও সাদা চা ১ লক্ষ কেজি উৎপাদিত হয় বলে DTA জানিয়েছে। টি অ্যাসোসিয়েশন’-এর বক্তব্য, এই স্বীকৃতির পর দুনিয়াজুড়ে দার্জিলিংয়ের চা-এর চাহিদা বহুগুন বৃদ্ধি পাবে।

আরও পড়ুন-মার্চের মধ্যেই বিক্রি হবে এয়ার ইন্ডিয়া ও ভারত পেট্রোলিয়াম: নির্মলা সীতারামন

 

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...