Saturday, April 18, 2026

অবাক হনুমানের কান্ড!

Date:

Share post:

অবাক হনুমান। রক্তাক্ত হয়ে নিজেই গেল ওষুধের দোকানে। দিতে বলল ওষুধ, ব্যান্ডেজ! আজব ঘটনায় বিস্মিত এলাকার মানুষ।

দুই হনুমানে ব্যাপক মারপিট মল্লারপুর স্টেশন চত্বরে, শনিবার সকালে। ভিড় করে মানুষ দেখছেন। যখন থামল, তখন একজনের শরীরের নানা জায়গা দিয়ে রক্ত ঝরছে। অন্যটি পালাল সেখান থেকে। আহত হনুমান হঠাৎ চেপে বসল একটি টোটোয়। যাত্রীরা আতঙ্কিত। কিন্তু হনুমান তাদের গায়ে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করে কিছু হবে না। রাস্তায় একটি ওষুধের দোকান দেখে ঝুপ করে হনুমান নেমে পড়ে। দোকানের মালিক আনাজুল আজিম। কিছুক্ষণ দোকানের সামনে বেঞ্চে অপেক্ষা করার পর দোকান ফাঁকা হতেই সে দোকানের টেবিলে উঠে পড়ে। দেখাতে থাকে রক্তঝরা জায়গাগুলি। হাত ধরে ওষুধ চাইতে থাকে। আজিম ক্ষতস্থানে ওষুধ আর ব্যান্ডেজ বেঁধে দেন। দেন ব্যথা কমার ওষুধ। খেতে দেন কলা, জল। কিছুক্ষণ জিরোনোর পর আজিমের কাঁধে হাত রেখে যেন বোঝাতে চায়, তোমার উপকার ভুলব না। হনুমানটি ফের একটি অটোয় চেপে বসে। তারপর উধাও।

Related articles

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...