Friday, March 20, 2026

মেকওভারের পর অন্য এক রানু, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

Date:

Share post:

কথাতেই আছে, ‘পহেলে দর্শনধারী, ফির গুণবিচারি।’ এই প্রবাদের ফাঁদে পড়েই কত গেঁয়ো যোগী না ভিখ পাচ্ছে না! এঁদেরই একজন রাণাঘাটের রাণু।

স্টেশনে নিজের মনে গান গাইতেন। স্টেশনের ধুলোমাখা এই বুড়িকে কেও পাত্তাও দেয়নি। কিন্তু সময় বদলেছে। স্টেশনের সেই গান ভাইরাল হওয়ার পর পাল্টে গিয়েছে রানুর জীবন। এখন সাফল্যের শীর্ষে রয়েছেন তিনি। বলিউডের প্লেব্যাক গায়িকা। তাই রাণাঘাটের রাণুকে এখন কি আর এই রূপে মানায়? অতঃপর আবার মেকওভার হল রানুর। কানপুরে সিদ্ধা নামের এক বিউটি পার্লারের শাখার উদ্বোধন হয়েছে। সেখানেই রানুর মেকওভার করা হয়েছিল কোনও অনুষ্ঠানের জন্য। মেকওভারের পর বদলে যায় তাঁর চেহারা। রানুর সেই ছবিই এখন ভাইরাল নেটদুনিয়ায়।

তবে রানুর এই নতুন সাজ কিন্তু নেটদুনিয়ায় নজর কেড়েছে অন্যভাবে। প্রশংসা কুড়নোর জায়গায় ট্রোল করা হয়েছে তাঁকে। কেউ তো আবার তাঁর ছবির নীচে এও মন্তব্য করে বসেছেন যে, “এবার তো ঐশ্বর্য রাই বচ্চনও লজ্জা পেয়ে যাবেন আপনাকে দেখলে। হায় হায়!”

Related articles

অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি, কমিশন বিজেপির তোতাপাখি: ইস্তেহার প্রকাশ করে তোপ তৃণমূল সুপ্রিমোর

“মুখে বলছে না, কাজকর্ম বলে দিচ্ছে, বাংলায় রাষ্ট্রপতি শাসনই জারি করেছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এটা লজ্জা।...

দুয়ারে চিকিৎসা, আরও জেলা-পুরসভা: ’১০ প্রতিজ্ঞা’ প্রকাশ করে প্রতিশ্রুতি মমতার

এবার দুয়ারে চিকিৎসা। প্রশাসনিক সুবিধায় হবে আরও জেলা ও পুরসভা। ‘বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা’ নাম দিয়ে তৃণমূলের...

ঘোর দুর্যোগ ভারত-সহ তিন দেশে! ১০০০ কিমি লম্বা রেইনব্যান্ডে ঢাকছে আকাশ

খামখেয়ালী প্রকৃতির রোষের মুখে ভারত-সহ তিন দেশ! শীত শেষ হয়ে গরমের তপ্ত আবহাওয়া (Climate Change)। আর তার মাঝে...

“রাজনৈতিক ফাঁদে পা দেওয়া” বিজেপি প্রার্থী উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের

তাঁরা সর্বত্যাগী সন্ন্যাসী। রাজনীতির প্যাঁচপয়জারে থাকা উচিত নয়। কিন্তু ধর্মীয় তাস খেলে রাজনীতি করা গেরুয়া শিবির সন্ন্যাসীদেরও নির্বাচনের...