Sunday, April 12, 2026

সংসদে এবার আসছে নাগরিকত্ব সংশোধনী বিল, তোলপাড়ের আশঙ্কা

Date:

Share post:

সংসদের আসন্ন শীতকালীন অধিবেশন তোলপাড়ের সম্ভাবনা রয়েছে ‘সিটিজেন্সশিপ অ্যামেন্ডমেন্ট বিল’ বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে৷ আগামীকাল, সোমবার থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে৷ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা নিয়ে গত অধিবেশনে তোলপাড় হয়। সংবাদ সংস্থার খবর, এবার শীতকালীন অধিবেশনে সরকারের আলোচনার তালিকায় রয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে তোলপাড় করতে পারে তৃনমূল কংগ্রেস-সহ বিরোধীরা। প্রতিবাদ হতে পারে অসম থেকেও। উল্লেখ্য, এর আগেও NDA বিলটি সংসদে তুলেছিল৷ কিন্তু বিরোধীদের প্রবল প্রতিবাদে তা পাস হতে পারেনি। বিরোধীদের অভিযোগ ছিল, ধর্মীয় পরিচয়কে হাতিয়ার করে বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দিয়ে দেওয়া হচ্ছে।

মোদি সরকারের ঘোষিত নীতি হলো, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্থানের হিন্দু, জৈন, খ্রিষ্টান, শিখ, বৌদ্ধ ও পার্সিরা যদি ওইসব দেশ থেকে এসে ভারতে আশ্রয় নেন তাহলে তাঁরা এদেশের নাগরিকত্ব পাবেন। তবে তাদের এদেশে থাকতে হবে টানা ৬ বছর। এ নিয়েই আপত্তি বিভিন্ন দলের। প্রসঙ্গত, অসমের নাগরিকপঞ্জি বা NRC থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। উদ্দেশ্য ছিল অসমে বসবাসকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা। কিন্তু বাদ পড়েছেন অধিকাংশ হিন্দু। এর ফলেই তোলপাড় শুরু হয়েছে অসমে। এবার এই সংশোধনী বিল পাস হলে ওইসব বাংলাদেশি হিন্দুরা এদেশে নাগরিকত্ব পেয়ে যাবেন। পাশাপাশি সেই সুযোগ পাবেন বহু বিদেশিও। বিভিন্ন মহলের আপত্তি এখানেই।

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...