Thursday, March 26, 2026

ব্যাঙ্কের পর বিমায় থাবা, মিলে যাচ্ছে তিন বিমা সংস্থা

Date:

Share post:

ব্যাঙ্ক সংযুক্তিকরণের পর এবার মোদি সরকারের থাবা বিমা সংস্থাগুলির দিকে। তিনটি সরকারি বিমা সংস্থাকে মিলিয়ে দেওয়া হবে। সরকারের আশা, এর ফলে হাল ফিরবে সংস্থাগুলির।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, বাজেটের পরেই সরকার এ নিয়ে ভাবনা চিন্তা শুরু করে। যে তিনটি বিমা সংস্থাকে মিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার, সেগুলি হল — ন্যাশনাল ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড, ইউনাইটেড ইন্ডিয়া ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড ও ওরিয়েন্টাল ইন্সুইরেন্স লিমিটেড। তিনটি সংস্থারই আর্থিক হাল গুরুতর। তাই আপাতত তিনটির সংযুক্তিকরণের মাধ্যমে হাল ফেরানোর চেষ্টা। তিনটি সংস্থাই আর্থিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য সরকারের সাহায্য চেয়েছিল। সংস্থাগুলি বাঁচাতে এখনই দরকার পুনর্ণবীকরণের। ২০১৯-২০ বাজেটে এই তিন সংস্থার জন্য কোনও অর্থনৈতিক সাহায্যের জায়গাই রাখা হয়নি। সেই কারণে অর্থ দফতরের ডিএফএস বিভাগকে ১২ হাজার কোটি আর্থিক সহায়তা দিতে হবে।

Related articles

ভবানীপুরের রিটার্নিং অফিসারকে নিয়ে তৃণমূলের অভিযোগের পর বড় পদক্ষেপ, বিকল্প নামের প্যানেল তলব কমিশনের

ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার নিয়োগ নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তির জেরে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা...

ভোটের আগে কড়া নজরদারি কমিশনের! বাজেয়াপ্ত ৪০০ কোটির বেশি সামগ্রী 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে নজরদারি আরও জোরদার করল নির্বাচন কমিশন। একাধিক রাজ্যে মিলিয়ে ইতিমধ্যেই ৪০০ কোটিরও...

IPL: প্রকাশিত গ্রুপ পর্বের সূচি, জানুন নাইটদের ম্যাচের দিনক্ষণ

আইপিএল(IPL) ২০২৬-এর গ্রুপ পর্বের পূর্ণ সূচি প্রকাশ করল বিসিসিআই(BCCI)। প্লে অফ, সেমিফাইনাল, ফাইনালের সূচি এখনও ঘোষণা হয়নি। কেকেআর (KKR)...

ভোট বড় বালাই! চে-র টুপি খুলে উত্তরপাড়ার পদ্ম প্রার্থী প্রাক্তন এনএসজি কমান্ডো দীপাঞ্জন

কিছুদিন আগেও নিজেকে বাম সমর্থক বলে প্রমাণ করতে নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টজুড়ে মোদি তথা বিজেপি (BJP)-কে কটাক্ষ করে...