Thursday, May 14, 2026

পরপর তিনবার গালাগালি দিয়ে টেস্ট থেকে ছাঁটাই অজি পেসার

Date:

Share post:

অভিযোগ মাঠের মধ্যে গালাগালি দেওয়া। তার জেরে টেস্ট দল থেকে ছেঁটে ফেলা হল অস্ট্রেলিয়ার পেসার জেমস প্যাটিনসনকে। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে সম্ভবত এই ধরণের ঘটনা প্রথম। বৃহস্পতিবার থেকে ব্রিসবেনে শুরু হচ্ছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট। সেই টেস্টে খেলার কথা ছিল প্যাটিনসনের। বাদ পড়ায় তাঁর জায়গায় খেলবেন মিচেল স্টার্ক।

কী হয়েছিল ঘটনা? ভিক্টোরিয়ার খেলোয়াড় প্যাটিনসন খেলছিলেন শেফিল্ড শিল্ডের ম্যাচ। খেলা ছিল ক্যুইন্সল্যান্ডের বিরুদ্ধে। ম্যাচটি হেরে যায় ভিক্টোরিয়া। রাগে তিনি গালাগালি দেন মাঠের মধ্যে। মাঠেই তাঁকে সতর্ক করা হয়। তবে এই প্রথম নয়, এই বছরে এই ঘটনা তিনি ঘটালেন এই নিয়ে তিনবার। আইসিসির নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাচে মাঠের মধ্যে অশালীন আচরণ তিনবার হলে তাঁকে একটি ম্যাচে নির্বাসিত করা হয়। প্যাটিনসনের আগামী ম্যাচ ছিল পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট, তাই প্রথম টেস্ট খেলা হবে না। ঘটনার পর প্যাটিনসন বলেন, আমি ভুল করেছি, ক্ষমাও চেয়েছি। যা শাস্তি দেওয়া হবে মাথা পেতে নেব।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...