Thursday, March 19, 2026

সবরীমালা পুণ্যার্থীদের সঙ্গে ৪৮০ কিলোমিটার হাঁটল এক সারমেয়

Date:

Share post:

সবরীমালা পুণ্যার্থীদের সঙ্গে ৪৮০ কিলোমিটার হাঁটল এক সারমেয়। দেশের বিভিন্ন অংশ থেকে কেরলের ওই মন্দিরে আসছেন পুণ্যার্থীরা। তিরুপতি থেকে ৪৮০ কিলোমিটার পথ পায়ে হেঁটে আসছে এক কুকুর। ১৩ পুণ্যার্থীর সঙ্গে কর্ণাটকের চিকমাগালুর জেলার কোট্টিঘেরা গ্রামে পৌঁছে গিয়েছে ওই সারমেয়। গত ৩১ অক্টোবর পুণ্যার্থীদের ওই দলটি তাদের যাত্রা শুরু করেছিল। কিছুদূর যাওয়ার পর তাঁরা বুঝতে পারেন তাঁদের সঙ্গ নিয়েছে এক সারমেয়।

সংবাদসংস্থা এএনআইকে পুণ্যার্থীরা জানিয়েছেন, কুকুরটির সঙ্গ নেওয়ার ব্যাপারটি টের পেতেই ওকে খাবার দিতে শুরু করেন তাঁরা। প্রতিবছরই সবরীমালায় আসেন তাঁরা। তাঁরা আরও জানিয়েছেন, ১৩ পুণ্যার্থীর ওই দলটি এখন ঠিক করেছে কুকুরটিকে সঙ্গে নিয়েই সবরীমালায় যাবেন তাঁরা। যাত্রা পথে কুকুরটির পায়ে চোট লেগে যায়। তার চিকিৎসাও করা হয়েছে পশু চিকিৎসকদের দিয়ে।


আরও পড়ুন – শ্রমিক অসন্তোষে নফরচাঁদ জুটমিলে বন্ধ উৎপাদন

Related articles

দুরন্ত পলিটিক্যাল থ্রিলার ‘কর্পূর’, প্রথম শো থেকেই জমজমাট

শ্রেয়া বসু রিয়েলে ভোটের হাওয়া আর রিলে পলিটিকাল থ্রিলার- দুইয়ে মিলে জমজমাট কর্পূরের প্রথম শো-ই। অরিন্দম শীল পরিচালিত এবং...

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...