Thursday, June 25, 2026

জলে ডুবছে যুবক, পাড়ে দাঁড়িয়ে ভিডিও করছেন বন্ধুরা!

Date:

Share post:

হাতে হাতে স্মার্টফোন। সেখানে অহরহ উঠছে ফোটো, ভিডিও। আর তার ঝোঁকে কি হারিয়ে যাচ্ছে মানবিকতা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে অন্তত এটাই মনে করছেন নেটিজেনরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক বন্ধু জলে ডুবে এক যুবক। তা দেখে ভিডিওয় ছবি তোলা হচ্ছে, কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে আসছে না। কর্নাটকের এমন একটি ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে দেশ জুড়ে। ওই যুবকের জলে ডুবে মৃত্যু হয়েছে। পুলিশ সুত্রের খবর, ওই যুবকের নাম জাফর আয়ুব। যুবকের বাড়ি কালাবুরাগি মিজগুরি এলাকায়। শুক্রবার ঘটনাটি ঘটে। তবে ভিডিওটি প্রকাশে আসে রবিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্নাটকের কালাবুরাগি ওই এলাকার জলাশয়ে ওই যুবক ও তাঁর বেশ কয়েকজন বন্ধু মিলে স্নান করতে গিয়েছিলেন। এক চটি পাথরের খাদানের মধ্যে রয়েছে জলাশয়টি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবক ঝাঁপ দিয়ে সাঁতার কেটে উঠে আসছেন। এরপর আরও একজন যুবক ঝাঁপ দেন। কিছুটা গিয়ে সাঁতার কাটতে পারছেন না তিনি। পাড়ে আসতে আসতে ডুবে যাচ্ছেন তিনি। সেই সময়ে তাঁকে দেখেও কেউ বাঁচাতে আসছে না। নিজেকে বাঁচাতে অন্য বন্ধুদের দিকে হাত বাড়ানোও, কেউ সাহায্যের হাত বাড়ায়নি। সূত্রের খবর, ওই যুবক ভালো সাঁতার কাটতে জানতেন না। সে কারণে কিছুটা যেতে গিয়ে দম ফুরিয়ে যায়। কিন্তু ওই যুবক যে সাহায্য চাইছে তা বুঝতে পারেননি পাড়ে থাকা তাঁর বন্ধুরা। উল্টে ভিডিও তুলতে ব্যস্ত থাকেন তাঁরা। আর এতেই বিপত্তি হয়। জলে ডুবে মৃত্যু হয় জাফর আয়ুবের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


আরও পড়ুন – পড়শি যুবকের সঙ্গে সম্পর্ক মেয়ের, মানতে না পেরে মেয়েকে নলি কেটে খুন করল বাবা

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...