Thursday, June 25, 2026

বর্ধিত ফি নিয়ে ফের উত্তেজনা জেএনইউ-তে

Date:

Share post:

ছাত্র আন্দোলনের জেরে ফের উত্তেজনা ছড়াল দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে চত্বরে। বর্ধিত ফি পুরোপুরি প্রত্যাহারের দাবিতে সোমবার সকালে সংসদভবনের উদ্দেশে রওনা দেন আন্দোলনকারীরা। কিন্তু বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেরোতেই সরাই রোডের কাছে মিছিল আটকে দেয় পুলিশ। দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের বিরুদ্ধে পড়ুয়াদের মারধরেরও অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় চত্বর সহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে দিল্লি পুলিশ। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। সোমবার, সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ায়, অশান্তি এড়াতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ূন – বাংলার পাঁচ কবিকে সন্মান ডাকবিভাগের, ডাকটিকিট জয় গোস্বামীর নামেও

হস্টেলের ফি বৃদ্ধির প্রতিবাদে তিন সপ্তাহ ধরে আন্দোলন চালাচ্ছিলেন জেএনইউয়ের পড়ুয়ারা। বিক্ষোভের জেরে গত সপ্তাহেই ফি বৃদ্ধি ৩০ গুণ থেকে কমিয়ে ১০ গুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তাতেও সন্তুষ্ট হননি পড়ুয়ারা। কারণ, সকলের পক্ষে তা বহন করা সম্ভব হয় বলে দাবি তাঁদের। বিষয়টি পর্যালোচনা করে দেখতে ইতিমধ্যেই ৩ সদস্যের একটি কমিটি গড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রক। কিন্তু তাতেও ক্ষোভ মেটেনি পড়ুয়াদের। তাঁদের অভিযোগ, নিম্নবিত্তদের উচ্চমানের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতেই পরিকল্পিত ভাবে ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আরও পড়ূন – খাবেন নাকি ‘পরিণীতি বাটার মশালা’র সঙ্গে ২-৪টে ‘শাহরুখ নান’

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...