Sunday, June 14, 2026

প্রতিদিন এক বোতল স্কচ চাই সলমনের

Date:

Share post:

গড়পড়তা ভারতীয়দের মদ্যপানের হার নাকি কিঞ্চিত বেড়েছে। এদিকে, দেশের মধ্যে কয়েকটি রাজ্যে আবার মদ নিষিদ্ধ। সে যাই হোক, প্রতিদিনই এক বোতল করে স্কচ লাগে হরিয়ানার সলমনের। তবে তারও একটা রুটিন আছে। এক এক বারে এক এক ব্র্যান্ডের স্কচ; খাঁটি বিলিতি। কিন্তু রোজ নয়, মঙ্গলবার তার ড্রাই ডে। সেদিন সে মদ ছোঁয় না। এহেন সলমনকে নিয়ে বেজায় গর্ব তার মালিকের। হ্যাঁ, সলমনের মালিক আছে। কারণ সে হল একটি বিশালাকায় মোষ। তার পিছনে এত খরচ করেন কেন তার মালিক রাম নরেশ বেনিওয়াল? তার কিন্তু একটা বড় কারণ আছে। 6 ফুট লম্বা, 1 টন ওজনের সলমন যে কোন পশু মেলায় বা প্রতিযোগিতায় গেলে পুরস্কার জেতে। শুধু তাই নয়, প্রতি সপ্তাহে তার শুক্রাণু বেচে বছরে প্রায় 1 কোটি টাকা রোজগার করেন রাম নরেশ। সেই কারণেই তাকে দারুন খাতির যত্ন করেন তার মালিক।

এহেন সলমনকে নিয়ে তিনি হাজির হয়েছিলেন পুষ্করের পশুমেলায়। সেখানে তাকে দেখে সবাই তাজ্জব। এক বিদেশি তো কেনার জন্যে বায়না ধরেন। দাম হাঁকেন 31 কোটি টাকা। কিন্তু সলমন তাঁর ছেলে। তাকে বেচতে মোটেই রাজি নন তার মালিক। সেই কারণে পুষ্কর থেকে দিব্যি পালক পিতার হাত ধরে ঘরে ফিরেছে সলমন।
চলছে তার রুটিন মদ্যপানও। তবে মদ খেয়ে মাতলামো করার রেকর্ড কিন্তু সলমনের নেই। আর এত মদ্যপানে লিভারটা তো খারাপ হতে পারে। তাই সেটা ঠিক রাখতে গাজর, আপেল, দুধ খায় সলমন। আর সঙ্গে গোচারা তো আছেই। একা সলমন নয়, এই প্রজাতির আরও 17টি মোষ রয়েছে রাম নরেশের গোশালায়। তবে তাদের মধ্যে সেরা সলমন নাই বা হল খান।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...