Sunday, April 12, 2026

পুলিশ কমিশনার -ডালমিয়ার বৈঠক গোলাপি টেস্টের নিরাপত্তা নিয়ে

Date:

Share post:

বৃষ্টি হবে না। গরমের সম্ভাবনা নেই। হালকা শীতের আমেজ থাকবে সন্ধে নামলে। এক আদর্শ পরিবেশে হতে চলেছে ভারতে প্রথম গোলাপি বলে টেস্ট। পিঙ্ক টেস্টকে ঘিরে সাজতে শুরু করেছে শহর কলকাতা। সেজেছে শহিদ মিনার। সেজেছে গোলাপী আলোয় শহরের বেশকিছু বাড়ি। রাত হলেই মায়াবী গোলাপি সেজে উঠছে বাড়িগুলি। বুধবার থেকে টাটা স্টিল বিল্ডিংয়ে থ্রিডি ম্যাপিং চলবে। ময়দানের বেশকিছু ক্লাবেও গোলাপি রঙের ছোঁওয়া। তার সঙ্গে শোভা বাড়িয়েছে ম্যাসকট পিঙ্কু আর টিঙ্কু।

হাইপ্রোফাইল রাজনীতিবিদরা উদ্বোধনে উপস্থিত থাকবেন তাই নিরাপত্তার এতটুকু ফাঁক রাখা হচ্ছে না। শুক্রবারে ইডেনে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধিদল বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান-এর নেতৃত্বে বৈঠক করে। সোমবার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জাভেদ শামিম ও সুপ্রতিম সরকার। সিএবি সচিবের সঙ্গে বৈঠক করেন তাঁরা। মূলত ভিআইপিদের নিরাপত্তা নিয়ে বৈঠক ছিল। পাশাপাশি জেনে নেওয়া হয় সেদিন আকাশ থেকে প্যারাট্রুপার কিভাবে নেমে দুই অধিনায়কের হাতে গোলাপি বল তুলে দেবে। কারণ, এর সঙ্গে নিরাপত্তার প্রশ্নও জড়িত।

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...