Saturday, June 13, 2026

মাস্কটে সুনীলদের স্বপ্নভঙ্গ, জিতল ওমান

Date:

Share post:

বিশ্বকাপের যোগ্যতা পর্বের পঞ্চম খেলাতেও জিততে পারল না সুনীল ছেত্রীর ভারত। ওমানের সঙ্গে খেলায় সুনীলরা হারলো ১-০ গোলে। মঙ্গলবার মাস্কাটে সেভাবে পাওয়াই গেল না ইগর স্তিমাচের দলকে। অ্যাটাকিংয়ে না গিয়ে ডিফেন্সিভ খেলতে গিয়ে কপাল পুড়লো ভারতের।

বাংলাদেশ কিংবা আফগানিস্তানের বিরুদ্ধে প্রথমদিকে ম্যাচে পিছিয়ে পড়লেও একেবারে শেষ দিকে ফিরে এসেছিল ভারত। কিন্তু এবার আর ইতিহাসের পুনরাবৃত্তি হলো না। খেলার ৫মিনিটেই গোল করে এগিয়ে যেতে পারত ওমান। রাহুল বেকে ওমানের মুহসেনকে ফাউল করে। পেনাল্টি পায় ওমান। পেনাল্টি স্পট থেকে বহু দূরে বল উড়িয়ে দিয়ে ওমানকে পথে বসান তিনি। ভারতের সমর্থকদের মনে হয়েছিল, প্রথম দিকেই যখন এই ঘটনা ঘটল, তাহকে হয়তো দিনটা ভারতের হবে। কিন্তু খেলার ৩৩ মিনিটের মাথাতেই সেই মু্হসেনই গোল করে এগিয়ে দেয় ওমানকে। এরপর বারবার আক্রমণ করে গোলমুখ খুললেও প্রার্থিত সুযোগ কাজে লাগাতে পারেনি সুনীলরা। বহু আক্রমণ থেকে দলকে বাঁচিয়েছেন গোলকিপার গুরপ্রীত। নইলে ভারতকে আরও লজ্জা নিয়ে ফিরতে হত।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...