Saturday, April 4, 2026

শত্রু নিকেশ করতে সেনাদের জন্য ‘আয়রন ম্যান’ স্যুট বানালেন এক যুবক

Date:

Share post:

আয়রন ম্যানের স্যুট দেখে অনুপ্রাণিত হয়ে ভারতীয় সেনার জন্য আয়রন ম্যানের স্যুট বানিয়ে ফেললেন এক যুবক। যুবকের দাবি যুদ্ধের সময় শত্রুকে নিকেশ করতে বিশেষ কাজে আসবে এই লৌহ মানব সুইম স্যুট।

শ্যাম চৌরাসিয়া। তিনি কাজ করেন অশোক ইন্সটিটিউট অব টেকনলোজি অ্যান্ড ম্যানেজমেন্টে। তিনি জানান, ‘এটা একটি ধাতব স্যুট। শত্রুদের সঙ্গে এনকাউন্টারের সময় এটা ভারতীয় সৈন্যদের সাহায্য করবে।’ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এটি একটি মডেল মাত্র, যুদ্ধের সময় এটি ভারতীয় সেনাকে সাহায্য করবে বলেও সোমবার উল্লেখ করেন তিনি। শ্যাম জানিয়েছেন, ‘আমি ডিআরডিও-র মতো সরকারি সংস্থাকে অনুরোধ করছি তাঁরা এই মডেলটা দেখুক এবং সৈন্যদের সহায়তা করতে এই বর্মটি আরও বেশি করে বানানোর ব্যবস্থা করুক।

একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, তাঁর এই ধাতব স্যুটটি তৈরি করতে কী কী লেগেছে? এই স্যুট তৈরি করতে তিনি ব্যবহার করেছেন গিয়ার, মোটর। যাতে এটি রিমোটের সঙ্গে ব্যবহার করা যায়, তাই মোবাইল কানেকশনও ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এটির সঙ্গে যুক্ত থাকছে সেন্সরও। ফলে যদি পিছন থেকে শত্রু আক্রমণ করে তাও রক্ষা পেতে পারেন জওয়ান। শ্যাম এই মডেলটি আপাতত টিন দিয়ে তৈরি করেছেন। কিন্তু তিনি টাকা সংগ্রহ করে উন্নত ভাবে এই বর্মটি বানাতে বদ্ধ পরিকর।

আরও পড়ুন-নেট দুনিয়ায় পাকিস্তানের হ্যাকার, সতর্ক সিআইডি

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...