Monday, March 23, 2026

প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীকে কী খাওয়াচ্ছেন প্রেসিডেন্ট সৌরভ?

Date:

Share post:

২২শের দুপুরে মমতাদিদি আর হাসিনাদিদির জন্য সৌরভস স্পেশাল। নিজে বসে ঠিক করেছেন দুপুরের স্পেশাল লাঞ্চের মেনু। সৌরভের কথায় বাংলা আর বাংলাদেশ, দু জায়গার ফুড হ্যাবিট প্রায় এক। তাই মেনু বানাতেও সুবিধা হয়েছে। কী থাকছে সেই মেনুতে?

বাসমতী চালের ভাত, ডাল, কড়কড়ে আলু ভাজা, মাছের পাঁচ রকমের রেসিপি, মাংসের তিন রকমের পদ, চাটনি, দই, রসগোল্লা, সন্দেশ। এর বাইরেও থাকছে নানা ধরণের স্ন্যাক্স, দার্জিলিঙের চাও।

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে সৌরভের বিশেষ উপহার তো থাকছেই। তারমধ্যে বিখ্যাত ব্র‍্যান্ডের শাড়ি থাকবে না, তা কি হয়? সে সবের প্রস্তুতি, কেনাকাটা, সাজানো পর্ব নিয়ে সিএবিতে এখন দম ফেলবার জো নেই। সাজো সাজো হাওয়া।

আরও পড়ুন-দিদি ইজ গ্রেট, বললেন সৌরভ, জানুন ২২শের গোলাপি বিপ্লবের কথা

 

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...