Sunday, June 21, 2026

রিয়্যালিটি শো-তে অশরীরীর অস্তিত্ব! আদালতে বিজ্ঞান মঞ্চ

Date:

Share post:

বেসরকারি টিভি চ্যানেলে বাংলা কুইজ কনটেস্ট। অনেক দিন ধরেই চলছে জয়প্রিয় এই রিয়েলিটি শোটি। সে নিয়ে কোনও বিতর্ক ছিল না এতদিন। কিন্তু শোয়ের সাম্প্রতিক একটি এপিসোডে যোগ দিতে আসা এক যুবতী দাবি করেন, ভূতের প্রমাণ পেয়েছেন তিনি। অশরীরী আত্মা নিয়ে রিয়্যালিটি শোতে দীর্ঘ আলোচনা হয়। এরই বিরোধিতা করেছে বিজ্ঞান মঞ্চ। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে তারা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে একটি বিবৃতিও জারি করা হয়েছে।

গত শনিবার রাত সাড়ে নটার সময় ওই রিয়্যালিটি শোতে আসেন এক প্রতিযোগী। তিনি পেশায় প্যারানরমাল ইনভেস্টিগেটর। বহুদিন ধরেই এই পেশার সঙ্গে যুক্ত তিনি। রিয়্যালিটি শো-এর মঞ্চে তিনি জানান, ৬ জনের একটি দল অশরীরীদের অস্তিত্ব খোঁজার চেষ্টা করেন। সঙ্গে ছিল একরাশ যন্ত্রপাতি। এই বিষয় নিয়েই সরব হয়েছে বিজ্ঞান মঞ্চ। তাদের দাবি, একটি জনপ্রিয় অনুষ্ঠান থেকে এভাবে অলৌকিক বিষয়কে বিশ্বাসযোগ্য করে তোলের চেষ্টা নিন্দনীয়। তাদের মতে, এটি সংবিধান বিরোধী। বিজ্ঞান মঞ্চের তরফ থেকে বলা হয়, ভারতীয় সংবিধানের ৫১ এ এইচ ধারা লঙ্ঘন করেছে ওই রিয়্যালিটি শোতে। বিজ্ঞান মঞ্চের মতে, এই ধারা দেশবাসীর মধ্যে বিজ্ঞান চিন্তাধারা ও যুক্তিবোধ তৈরির কথা বলে। অনুষ্ঠানটি ঠিক তার বিপরীত কাজ করেছে বলে অভিযোগ বিজ্ঞান মঞ্চের সদস্যদের। এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

আরও পড়ুন-দিদি ইজ গ্রেট, বললেন সৌরভ, জানুন ২২শের গোলাপি বিপ্লবের কথা

 

Related articles

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...

বাংলাতেও শুরু ট্রেন্ড: সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম বদল, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ দিবসেই

যেখানেই ক্ষমতায় এসেছে বিজেপি সরকার, সেখানেই পুরনো নাম মুছে নয়া নামকরণের প্রবণতা দেখা যায় গেরুয়া শিবিরের। বাংলাতেও শুরু...

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...