Monday, March 23, 2026

পঞ্চসায়র ‘ধর্ষণ’কাণ্ডে নয়া মোড়

Date:

Share post:

পঞ্চসায়র ‘ধর্ষণ’কাণ্ডের তদন্তে নয়া মোড়। অভিযুক্ত উত্তম রামকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল কলকাতা পুলিশ। প্রথমে বাইপাস থেকে অজয়নগর, সেখান থেকে নয়াবাদ হয়ে নরেন্দ্রপুর কাঠিপোতা নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। সিসিটিভি ফুটেজে দেখে পুলিশ একপ্রকার নিশ্চিত, যে গাড়ির ভিতর নির্যাতিতা ও চালক ছাড়া আর কেউ ছিলেন না। নির্যাতিতা ছিলেন চালকের পাশের সিটে। সেক্ষেত্রে ধর্ষণের বিষয় নিয়ে ধন্ধে পুলিশ। তবে গাড়ির বাইরে কী হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও উত্তমকে নিয়ে যে স্থানগুলিতে পুলিশ গিয়েছিল, তার মধ্যে ছিল সেই জায়গায় যেখানে ওই মহিলাকে ঠেলে ফেলে দেওয়া হয়। সেখানে যুবতীর উপর কোনও যৌন অত্যাচার হয়েছে কি না তাও দেখা হচ্ছে। ওখানে উত্তম তাঁর কোনও বন্ধুকে ডেকে এনেছিলেন কি না- সেদিকটাও দেখা হচ্ছে। কারণ, যখন নির্যাতিতাকে উদ্ধার করা হয়, তখন তাঁর শরীরের বেশ কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন ছিল। পুলিশ সূত্রের খবর, ম্যাজিস্ট্রেটের সামনে নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হবে। এছাড়াও মেডিক্যাল রিপোর্ট আসার পরেই বিষয়টি স্পষ্ট হবে।

এদিকে, পঞ্চসায়রের যে হোম থেকে ওই মহিলা পালিয়ে ছিলেন, সেই হোম সহ কর্তৃপক্ষের অধীনে থাকা সব হোমগুলি বন্ধের সুপারিশ করেছে কলকাতা পুলিশ।

আরও পড়ুন-নেই ফুটব্রিজ বা সাবওয়ে, প্রত্যেকদিন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে সাধারণ মানুষ

 

Related articles

আংশিক বদল: আরও বাড়ল অভিষেকের নির্বাচনী কর্মসূচি

বিধানসভা নির্বাচনের ভোট প্রচার মঙ্গলবার থেকেই শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের, অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে তৈরি প্রশাসন

দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list)। নির্বাচন কমিশনের (ECI) তরফে প্রায়...

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...