Saturday, June 20, 2026

ফিল্ম ফেস্টিভালকে রাজনৈতিক সফরের তকমা! শতাব্দীকে ‘না’ কেন্দ্রের

Date:

Share post:

আমন্ত্রণ এসেছিল একটি আন্তর্জাতিক ফিল্ম উৎসবে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার। সেই সফরকেই ‘রাজনৈতিক দ্বিপাক্ষিক বৈঠক’ বলে করে দিল কেন্দ্রীয় সরকার।

ঘটনাটি ঘটেছে সাংসদ-অভিনেত্রী শতাব্দী রায়ের সঙ্গে। ঘটনায় যারপরনাই বিস্মিত তিনি। ফিল্ম বোর্ড অফ চায়নার উদ্যোগে চিনের ফুজিয়ান প্রদেশে সিল্ক রোড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল সাংসদকে। চিনের ভিসা হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় তাঁকে চিনে যাওয়ার রাজনৈতিক ছাড়পত্র দেওয়া যাচ্ছে না। বিদেশমন্ত্রক সাংসদকে যে চিঠিটি পাঠিয়ে সফরের অনুমতি না দেওয়ার কথা বলেছে, সেখানে লেখা হয়েছে ‘দ্বিপাক্ষিক বৈঠক করতে চিনে যাওয়ার আবেদন করেছিলেন। আপনার সেই আবেদন নাকচ করা হলো। চিঠি হাতে পেয়ে অবাক শতাব্দীর প্রশ্ন, আমি কেন যাচ্ছি, কাদের আমন্ত্রণে যাচ্ছি, কী জন্য যাচ্ছি, তা সবই চিঠিতে লেখা ছিল, বিদেশ মন্ত্রকের কাছে পাঠিয়েছিলাম। এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সম্পর্ক কিভাবে এলো? নেহাতই একটি চলচ্চিত্র উৎসব, সেখানে যেতে অনুমতি না দেওয়ার কারণ ঠিক বুঝতে পারলাম না। লক্ষ্যনীয় বিষয় হল, মমল্লপুরমে চিনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছিল ১৪ই অক্টোবর। তার দুদিন পরেই শতাব্দীর চিন যাওয়ার অনুমতি বাতিল করা হয়।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...