Thursday, March 19, 2026

ফের দেশজুড়ে NRC লাগু করার হুংকার অমিত শাহের

Date:

Share post:

অনড় শাহ !

সংসদে ফের দেশজুড়ে NRC বা জাতীয় নাগরিক পঞ্জি লাগু করার কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনার পরেই বুধবার রাজ্যসভায় NRC প্রসঙ্গে বিতর্ক শুরু হয়৷ প্রথমেই অমিত শাহ ঘোষণা করেন, “দেশজুড়েই NRC হবে৷”

সংসদে এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘NRC প্রক্রিয়া সুপ্রিম কোর্ট দেখছে৷ NRC-তে কোনও নির্দিষ্ট ধর্মকে টার্গেট করা হয়নি৷ সরকার সব ধর্মের মানুষের পাশে আছে ৷ গোটা দেশেই NRC লাগু হবে৷’ অসমে NRC-র পরেও অভিযোগ উঠছে, বহু মানুষের বৈধ নথি থাকা সত্ত্বেও NRC-তে নাম নেই৷ এই প্রসঙ্গে এ দিন অমিত শাহ বলেছেন, ‘অসমে NRC তালিকায়, যাঁদের নাম বাদ গিয়েছে তাঁরা ট্রাইবুনালে আপিল করতে পারেন৷ যাদের আইনি লড়াই লড়ার টাকা নেই, তাদের আর্থিক সাহায্য করবে অসম সরকার৷’ তাঁর কথায়, ‘NRC আর নাগরিকত্ব সংশোধনী বিল এক নয়৷ বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্সি রিফিউজিদের নাগরিকত্ব পাওয়া উচিত৷ সেই কারণেই নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছে, যাতে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে যারা ধর্মীয় কারণে অত্যাচারিত ও অবহেলিত, তারা ভারতীয় নাগরিকত্ব পাবেন৷’

spot_img

Related articles

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...

অভিমান ভুলে আশীর্বাদ, প্রার্থী দেবাংশুকে জয়ের ‘টিপস’ দিলেন অসিত মজুমদার

রাজনীতির ময়দানে চব্বিশ ঘণ্টাও দীর্ঘ সময়। মঙ্গলবার কালীঘাট থেকে প্রার্থী তালিকা ঘোষণার পর যা ছিল চরম অসন্তোষ আর...

বনগাঁর রাজনীতির ‘ঘরের মেয়ে’ এবার বিধানসভার লড়াইয়ে, চর্চায় ঋতুপর্ণা

তিনি রাজনীতির আঙিনায় নতুন নন, কিন্তু বিধানসভার মহাযুদ্ধে পা রাখছেন এই প্রথমবার। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনার...

শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা? নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক হাইকোর্টের

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার পর পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবারই। তার আগে রাজ্যের...