Friday, June 26, 2026

পোশাক বিতর্কে স্কুলে প্রতিনিধি দল পাঠালেন জেলাশাসক

Date:

Share post:

স্কুলের নিয়ম মতো পোশাক পরে না আসায় ছাত্রীদের পোশাক খুলে নেওয়ার অভিযোগ উঠল একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। অভিযোগ, সেই অবস্থাতেই বাড়ি পাঠানো হয় পড়ুয়াদের। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের বোলপুরে। ঘটনার দিনই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিভাবকরা। মঙ্গলবার সকাল থেকে ফের স্কুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। চাপে পড়ে স্কুল কর্তৃপক্ষ তাদের ভুল স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে নেয়।

এই ঘটনায় বীরভূমের জেলাশাসকের নির্দেশে তিন সদস্যের প্রতিনিধি দল স্কুল পরিদর্শন করলেন। তাঁরা স্কুলের শিক্ষিকা ও প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন। সেইসঙ্গে বিক্ষুব্ধ অভিভাবকদের কথাও শোনেন তাঁরা। সব শুনে জেলাশাসককে রিপোর্ট জমা দেবে এই প্রতিনিধি দল। অন্যদিকে বুধবার সকালে এক অভিভাবক অভিযোগ করেছেন এই ঘটনার ফলে অসুস্থ হয়ে পড়েছে তাঁর মেয়ে। ফলে আজ ইংরেজি পরীক্ষা দিতে আসতে পারেনি সে। অন্যদিন তাকে পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন তিনি। জমা দিয়েছেন ডাক্তারের রিপোর্টও। এদিকে আজও বিক্ষোভ দেখিয়েছেন অভিভাবকরা। তাঁদের দাবি প্রিন্সিপালকে অবিলম্বে বদলি করতে হবে। রাজ্যের শিক্ষামন্ত্রীর দফতরেও এই বিষয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন অভিভাবকরা। অন্যদিকে প্রিন্সিপাল সিস্টার অর্চনার দাবি, ”স্কুলে একটা নির্দিষ্ট পোশাক বিধি রয়েছে। সে সম্পর্কে আগেই অভিভাবকদের জানানো হয়েছিল। তারপরেও তারা অন্য পোশাক পরিয়ে মেয়েদের পাঠিয়েছেন।” এরপর তিনি আরও বলেন, ”কোথাও ভুল হচ্ছে। এমন কোনও ঘটনা ঘটেনি।” তার উত্তরে অভিভাবকরা পাল্টা বলেন, ”পোশাক যদি না খোলানো হবে, তা হলে সেগুলো আমাদের ফেরৎ দেওয়া হল কী করে? এ থেকেই বোঝা যাচ্ছে প্রিন্সিপাল মিথ্যে বলছেন।” এই খবর শুনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যেই শিক্ষা দফতরের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন।

আরও পড়ুন-অভিমানে আত্মঘাতী বালক

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...