Wednesday, March 4, 2026

‘ইডেন বেল’ বাজাবেন হাসিনা-মমতা, সোনার কয়েনে টস

Date:

Share post:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনে বাজাবেন ইডেন বেল, সেই লর্ডসের ঢঙে। আর তারপর শুরু হবে ভারতে প্রথম গোলাপি টেস্ট।

ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক টস করতে যাবেন মাঠের মাঝখানে। আসার পরেই প্যারাট্রুপার নেমে আসবে মাঠে। সেনা প্যারাট্রুপার তাদের হাতে তুলে দেবে গোলাপি বল। আর তার পরেই হবে টস। টস হবে যে সে পয়সায় নয়, সোনার কয়েনে। ২০ মিনিটের চা বিরতিতে দু’দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে উপস্থিত থাকবেন ক্রীড়া জগতের নক্ষত্ররা। তাঁরা বাউন্ডারি লাইন ধরে হুড খোলা গাড়িতে ঘুরবেন।৪০ মিনিটের ডিনার ব্রেকে থাকছে সিএবির বিশেষ নিবেদন। টক শো’তে হাজির হবেন ফাইভ মাস্কেটিয়ার্স সৌরভ, শচীন, দ্রাবিড়, কুম্বলে, লক্ষ্মণ। নিশ্চিতভাবে উঠে আসবে এই মাঠের ২০০১ সালের ইতিহাস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট জেতার কথা। সম্মানিত করা হবে একাধিক ক্রীড়া ব্যক্তিত্বকে। থাকবেন অভিনব বিন্দ্রা, সানিয়া মির্জা, পি ভি সিন্ধ, মেরি কমের মতো ক্রীড়া তারকারা।

spot_img

Related articles

শোলে-র পঞ্চাশে বিশেষ ক্যালেন্ডার প্রকাশ, জয়-বীরু হলেন সিধু-পটা

১৯৭৫ সালের কালজয়ী ছবি রমেশ সিপ্পির 'শোলে' ভারতীয় বিনোদন জগতে ইতিহাস তৈরি করেছে। সেলিম-জাভেদ জুটির অনবদ্য চিত্রনাট্য ৫০...

কোহলিদের ডেরায় আইপিএলের বোধন! কবে থেকে শুরু হচ্ছে নাইটদের শিবির?

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের জন্য আইপিএলের(IPL) সূচি ঘোষণা করেনি বিসিসিআই(BCCI)। তবে পরিকল্পনা তৈরি রাখছে বোর্ড। সব কিছু ঠিক...

ফাল্গুনের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য,  মায়াবী রক্তিম চাঁদের সাক্ষী থাকল কলকাতা

ফাল্গুনের শেষ বেলায় মঙ্গলবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকল শহর কলকাতা। মঙ্গলবার সন্ধে নামার মুখেই শহরের পূর্ব আকাশ রাঙিয়ে...

ইরান-ইজরাইল যুদ্ধের জেরে স্থগিত সিবিএসই ও কেরল বোর্ডের পরীক্ষা

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ইরান-ইজরাইল যুদ্ধ (Iran- Israel War)। তারপর থেকেই কার্যত সমস্যা সম্মুখীন হয়েছে বিশ্বের বহু...