Monday, April 6, 2026

কলকাতার আকাশে হঠাৎ টাকার বৃষ্টি, চমকে গেলেন মানুষ

Date:

Share post:

কলকাতার আকাশে উড়লো টাকা। সেই টাকা কুড়োতে ছোটাছুটি শুরু করে দিলেন পথচলতি মানুষ!

হ্যাঁ, এমনই ঘটনা মধ্য কলকাতার ২৭ নম্বর বেন্টিং স্ট্রিটে। এই অফিসের ছ’তলা এবং সাততলার অফিস থেকে দুপুর আড়াইটে নাগাদ জানলা থেকে টাকা উড়তে থাকে। কখনো ৫০০ এবং ১০০টাকার নোট, কখনও ২০০০টাকার বান্ডিল। ঘটনায় হতবাক পথচলতি মানুষকে দেখা যায় সেই টাকা করতে কুড়োতে। অনুসন্ধান করে দেখা যায় ২৭নম্বরের ওই বাড়িতে এমকে পয়েন্ট নামে সংস্থার দুটি অফিস রয়েছে। ছ’তলায় ৬০১ নম্বর রুম এবং সাত তলায় ৭০১ নম্বর রুম। এই অফিসে অবৈধ টাকার লেনদেনের অভিযোগে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স-এর অফিসাররা তল্লাশি চালাতে পারেন জানার পরেই দুপুরে টাকা উড়তে দেখা যায়। মূলত অবৈধ টাকা সরিয়ে দিতেই এই পথ নেওয়া হয়েছে বলে খবর। ঘটনা জানাজানি হতেই হেয়ার স্ট্রিট থানার পুলিশ ওই অফিসে যায় বিকেলে দেখা যায় রেভিনিউ ইন্টালিজেন্সের অফিসারদেরও। জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলছে। সব মিলিয়ে ৩ লক্ষ ৭৩ হাজার টাকা রাস্তায় ফেলা হয় বলে খবর।

আরও পড়ুন-সরকারি আবাসনে ভাড়া বকেয়া বহু কোটি, ভাড়ার ফ্ল্যাট এবার লিজ দেবে রাজ্য

Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...