Monday, April 6, 2026

করিমপুরে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে হেনস্থার শিকার দুই অভিনেত্রী

Date:

Share post:

আগামী ২৫ নভেম্বর করিমপুর উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয় হতে চলেছে যুযুধান দুই পক্ষ তৃণমূল এবং বিজেপির মধ্যে। সেয়ানে-সেয়ানে লড়াই হলেও ইস্যুভিত্তিক প্রচারে রাজ্যের শাসক দলকে বেশকিছুটা পিছনে ফেলেছে গেরুয়া শিবির। আর বিজেপির সেই প্রচারে ঝাঁজ বাড়াতে দলীয় প্রার্থী জয়প্রকাশ মজুমদারের হয়ে প্রচারে এসেছিলেন অভিনেত্রী রিমঝিম মিত্র ও রূপাঞ্জনা মিত্র। মাসকয়েক আগেই টলিউডের এই দুই অভিনেত্রী বিজেপিতে যোগদান করেছিলেন।

এবার বিজেপি রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের হয়ে করিমপুরের বিভিন্ন এলাকায় প্রচারে যান তাঁরা। আর সেখানেই হেনস্থার শিকার হলেন দুই অভিনেত্রী। রাতের অন্ধকারে তৃণমূলের লোকজন হেনস্থা করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তাঁরা।

রূপাঞ্জনা জানান, প্রচারের সময় একদল লোক হঠাৎ করে তাঁদের দিকে এগিয়ে আসে। এরপর কিছু বুঝে ওঠার আগেই তাঁদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন অভিনেত্রী। এমনকি তাঁদের গায়ে হাত দেওয়া হয়েছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন রিমঝিম ও রূপাঞ্জনা।

হামলাকারীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে অভিযোগ আনা হয়েছে বিজেপির পক্ষ থেকে। ঘটনার পরই স্থানীয় থানায় সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা।

এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার বলেন, “এখানে তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটে লড়ার ক্ষমতা নেই তৃণমূলের। তাই নিশ্চিত হার বুঝেই রাতের অন্ধকারে হামলা চালাচ্ছে। করিমপুরের মানুষ ইভিএমে এর জবাব দেবে।”

দেখুন কী বললেন অভিনেত্রীরা…

আরও পড়ুন-সাবিত্রী-কৃষ্ণেন্দু কোথায়? মুখ্যমন্ত্রীর জেলা সফরে দুই নেতাকে নিয়ে জল্পনা

Related articles

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...