Tuesday, April 28, 2026

‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর খবরের জেরে বাংলা-বিদ্বেষী বিজ্ঞপ্তি প্রত্যাহার

Date:

Share post:

‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ খবর প্রকাশিত হওয়ার পরই বিতর্কিত বাংলা-বিদ্বেষী সেই বিজ্ঞাপন সরিয়ে নিল সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস সংস্থা।
গত ১৬ নভেম্বর এই সংস্থার তরফে সোশ্যাল মিডিয়ায় একটি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়েছিলো। ওই বিজ্ঞাপনটি ছিলো চূড়ান্ত বাংলা-ভাষী বিদ্বেষী।

‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এ মঙ্গলবার খবরটি যথাযথ গুরুত্ব দিয়েই প্রকাশ করা হয়। খবরে বলা হয় :

সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস
সোশ্যাল মিডিয়ায় গত 16 নভেম্বর লোক নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে। ফেসবুকে পোস্ট করে তাঁরা ‘কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ’ চেয়েছে।
সেখানে বলা হয়েছে :
We are hiring. If you are interested and you think you are ideal for the job, please apply now.
We are hiring freshers & Experinced cutomer care Executive.
আর তার পরই লেখা:
HINDI- ENGLISH MEDIUM BACKGROUND.
যারা ইচ্ছুক তাঁদের,
৪-১ এজেসি বোস রোড বেক বাগান, বালিগঞ্জ, কলকাতা 700 017-তে যোগাযোগ করতে বলা হয়েছে। সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস-এর পোস্টে স্পষ্টই বলা হয়, হিন্দি আর ইংলিশ মিডিয়ামে পড়া চাকরিপ্রার্থীরাই শুধু আবেদন করতে পারবে।
প্রশ্ন ওঠে, বাংলার সংস্থা, বাঙালির সংস্থা, সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস, এভাবে
বাংলা মিডিয়ামের কর্মপ্রার্থীদের এভাবে বঞ্চিত করার অধিকার পেলো কোথা থেকে ?
বাংলা পড়লে এই বাংলাতেও চাকরি হবেনা ? বাংলা মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা কি এই সংস্থায় চাকরি পাওয়ার উপযুক্ত নয় ? ওই সংস্থাকে টেলিফোনে এ প্রশ্ন করা হলেও, তাঁরা উত্তর দিতে অস্বীকার করেছে।”

এই খবর প্রকাশ্যে আসার পরই একযোগে প্রতিবাদ ঝড় ওঠে পাঠকমহলে। ধিক্কার জানানো হয় ওই সংস্থার বাঙালি-বিদ্বেষী মনোভাবের।
এর পরই সেনকো গোল্ড অ্যাণ্ড ডায়মণ্ডস সংস্থা বিতর্কিত বিজ্ঞাপনটি ফেসবুকে তাঁদের পেজ থেকে সরিয়ে নেয়।
বাংলা তথা বাংলার মানুষের প্রতি বিদ্বেষমূলক যে কোনও কাজেরই প্রতিবাদে আগামীদিনেও এইভাবেই সরব থাকবে “এখন বিশ্ব বাংলা সংবাদ”।

আরও পড়ুন-বাংলায় চাকরি পাবেনা বাংলা-মিডিয়ামের পড়ুয়ারা, বিজ্ঞপ্তি ঘিরে তুমুল বিতর্ক

 

Related articles

IPL: কেকেআরের কঠিন সময়ে মলদ্বীপে মেন্টর! ব্র্যাভোর ছবি ঘিরে জোর চর্চা

শেষ ২ ম্যাচে জয় পেয়েছে কিছুটা অক্সিজেন পেয়েছে কেকেআর(KKR)। কিন্ত আইপিএল প্লে অফের লড়াইয়ে এখনও অঙ্ক কঠিন নাইটদের।...

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...