Saturday, May 9, 2026

বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি টেস্টের উন্মাদনায় “ভারত-পাক” ম্যাচের অনুভূতি পাচ্ছেন কোহলি

Date:

Share post:

টিম ইন্ডিয়ারনঅনুশীলন শেষ। একে একে কোহলির ফিরছেন ড্রেসিং রুমে। আর ক্লাব হাউসের গ্যালারিতে পতাকা ওড়াচ্ছেন ভারতের সমর্থক সুধীর কুমার এবং তাঁর পাশে বাংলাদেশের ‘টাইগার’ শোয়েব। আসলে ইডেনে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক গোলাপি টেস্ট ঘিরে শুধু গ্যালারিতে নয়, দুই দেশই পিঙ্ক ফিভারে কাঁপছে!

এমন উত্তেজনা ভারত-পাকিস্তানের লড়াইয়ে দেখা যায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এখন নিয়মিত খেলা হয় না। আইসিসির টুর্নামেন্টে যা একটু দেখা হয়। তবে সেখানেও দুই দলের লড়াই আগের মতো ঠিক জমে না। পাকিস্তানের সেই জায়গাটা কি তাহলে ধীরে ধীরে নিচ্ছে বাংলাদেশ? ইডেনে গোলাপি বলের টেস্ট ঘিরে যে আগ্রহ-উন্মাদনা দেখা যাচ্ছে সেটির সঙ্গে কোহলি তুলনা করছেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটার সঙ্গে।

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেনেই ভারত খেলেছিল পাকিস্তানের বিপক্ষে। তিন বছর পর ইডেনে আরেকটি আলোচিত ম্যাচ। প্রতিপক্ষ এবার বাংলাদেশ। উপলক্ষ, আয়োজনের তুলনা করতে গিয়ে কোহলি তাই বলছেন। ভারত অধিনায়কের কথায়, ‘এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের আগে যেমন অনুভব হয়েছিল এখন তেমন হচ্ছে। গোলাপি বলের টেস্ট নিয়ে আমরা রোমাঞ্চিত। তখনও ইডেনে এমন উন্মাদনা, রোমাঞ্চ তৈরি হয়েছিল। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এসেছিলেন। পুরো স্টেডিয়াম পূর্ণ ছিল। আমার মনে হয়, এবারও পরিবেশ একই থাকবে। ভীষণ স্নায়ুচাপ থাকবে, একই সঙ্গে রোমাঞ্চকরও হবে। অবশ্যই ভারতীয় ক্রিকেটের জন্য এটা বিরাট ব্যাপার। আমরা সৌভাগ্যবান, ঐতিহাসিক এই ম্যাচে আমরা অংশ নিতে পারছি।’

টেস্টকে জনপ্রিয় করে তোলার উদ্দেশে দিনরাতের টেস্ট আয়োজন করছে আইসিসি। ভারতে এই প্রথম গোলাপি টেস্ট। ইডেনে গোলাপি বলের টেস্ট বিরাট উদ্দীপনা, উন্মাদনা তৈরি করেছে। গোলাপি বলের টেস্টে কি সত্যি জনপ্রিয় হবে? দিনরাতের টেস্টের ভবিষ্যৎ নিয়ে খুব একটা আশার কথা শোনাতে পারলেন না কোহলি। তিনি বলেন, ‘আমার মতামত, টেস্ট খেলার এটাই একমাত্র উপায় হওয়া উচিত নয়। তাহলে সকালের সেশনের যে স্নায়ুচাপটা থাকে সেটি হারিয়ে যাবে। আপনি টেস্টে রোমাঞ্চ আনতে পারেন। কেবলই মানুষকে বিনোদন দিতে টেস্ট আয়োজন করতে পারেন না। টেস্টের মজা তো ওখানেই, এক সেশনে ব্যাটসম্যানের কষ্ট হবে, বোলাররা ব্যাটসম্যানদের দাঁড়িয়ে যাওয়ার সুযোগ দিতে চাইবে না। যদি মানুষ তাতে সাড়া না দেয়, সেটি ভালো নয়। তবে হ্যাঁ, এই টেস্ট ঘিরে মানুষের অনেক আগ্রহ তৈরি হয়েছে, সেটা ভালো। চারদিনের টিকিট শেষ হয়ে গেছে, অসাধারণ এক ব্যাপার! রাহুল ভাই (দ্রাবিড়) যেটা বলেছেন, আপনার যদি টেস্ট ক্যালেন্ডার থাকে, সেটা সবাইকে আরও ভালো পরিকল্পনা করতে সহায়তা করবে। এটা এলোমেলোভাবে হতে পারে না। অনেকে বলে, জানিই না পরের টেস্ট কবে, কখন। আপনার যদি আগে থেকেই ভেন্যু ঠিক থাকে, টেস্টের তারিখটা নির্ধারিত থাকে, তাহলে টেস্ট নিয়ে মানুষ আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারবে, আগ্রহী হবে।’

সব মিলিয়ে ক্রিকেটের নন্দনকাননে গোলাপি টেস্ট ঘিরে উন্মাদনা তৈরি হলেও কিং কোহলি কিন্তু বিষয়টিকে নিয়ে বিশেষ মাতামাতি করতে নারাজ। তাঁর মত, বিনোদনের জন্য এটা একটা পদ্ধতি হলেও, টেস্ট ক্রিকেটের যে প্রকৃত রোমাঞ্চ তা কিন্তু গোলাপি বলের দিনরাতের টেস্টে নাও দেখা যেতে পারে।

 

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...