Thursday, June 11, 2026

রাজ্যপালের কাছে ২৩ তারিখেই তিন দলের প্রতিনিধি, জানালেন সঞ্জয় রাউত

Date:

Share post:

সদ্য জোট গড়া শিবসেনা, NCP ও কংগ্রেস প্রতিনিধিরা সরকার গঠনের জন্য আগামী ২৩ নভেম্বর রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে দেখা করতে যাবেন। বৃহস্পতিবার সাংবাদিকদের এই তথ্যই দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। সম্ভবত ২৪ অথবা ২৫ নভেম্বর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানটি হতে চলেছে। শিবসেনা, NCP ও কংগ্রেসের দ্বিতীয়বারের যৌথ বৈঠক সম্পন্ন হওয়ার পরেই এই সরকার গঠনের ইতিবাচক খবরটি দেন সঞ্জয় রাউত। এদিন সাংবাদিকদের তিনি বলেন, বৃহস্পতিবার সকালেই ঠিক হয়ে গিয়েছিল নভেম্বর মাসের মধ্যে সরকার গড়তে চলেছে শিবসেনা,NCP, কংগ্রেস জোট। শনিবার তিন দলের বিধায়কদের সই করা চিঠি রাজ্যপালের হাতে তুলে দেওয়া হবে।

আগামী দু-তিনদিনের মধ্যেই সরকার গঠনের কাজ শুরু হয়ে যাবে।

এদিকে আগামী ৩০ নভেম্বর ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফার ভোটগ্রহণ। ৩০ তারিখের আগেই মহারাষ্ট্রে সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে, এমনটাই দাবি করলেন NCP -র মুখপাত্র নবাব মালিক। সূত্রের খবর, ৫ বছরের মুখ্যমন্ত্রী’র পদ, আড়াই- আড়াই করে ভাগাভাগি হচ্ছে শিবসেনা ও NCP-র মধ্যে। প্রথম আড়াই বছরের জন্য কে মুখ্যমন্ত্রী হচ্ছেন না এখনও ঠিক হয়নি। রাউতের দাবি, মহারাষ্ট্রবাসী ও শিবসৈনিকরা উদ্ধব ঠাকরেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।

এদিকে মহারাষ্ট্রের কৃষকদের দুরবস্থার কথা জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বুধবার দেখা করেছেন NCP প্রধান শরদ পাওয়ার। এদিকে এদিনের বৈঠকের পরেই অনেকে বলতে শুরু করেছেন মহারাষ্ট্রে বিজেপির সঙ্গে জোট বেঁধে NCP সরকার গড়তে চলেছে।

মহারাষ্ট্রে 288টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে 105টি। কংগ্রেস ৪৪টি, NCP ৫৪টি আসন এবং শিবসেনা ৫৬টি আসন পেয়েছে। এককভাবে কোনও দলেরই সরকার গড়ার ক্ষমতা নেই৷ ওদিকে ম্যাজিক ফিগার ছুঁতে বিজেপিকে শুধুমাত্র যে কোনও একটি রাজনৈতিক দলের সঙ্গে জোট করতে হবে।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...