Wednesday, June 24, 2026

সাতসকালে ব্রিগেড প্যারেড গ্ৰাউন্ডে মহিলার পচাগলা দেহ উদ্ধার! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ফের কলকাতায় (Kolkata) মহিলার পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল‌। সূত্রের খবর, বুধবার সাতসকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade parade Ground) এক মহিলার দেহ উদ্ধার হয়। তবে কীভাবে ওই মহিলার মৃত্যু হল তা জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি ওই মহিলার নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ (Police)।


অন্যান্যদিনের মতোই বুধবার সকালে ব্রিগেডে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন বহু মানুষ। এদিন প্রথমে তাঁরা পচা গন্ধ পান। এরপর তাঁদের নজরে আসে কিছু একটা পড়ে রয়েছে। কাছে যেতেই বিষয়টা পরিষ্কার হয়। এরপরই এক মুহুর্ত সময় নষ্ট না করে তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলার পচাগলা দেহ উদ্ধার করে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খুন করা হয়েছে ওই মহিলাকে। তবে অন্যত্র খুনের পর মহিলার দেহ বিগ্রেডে ফেলা হয়েছে, নাকি সেখানেই খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়।


এদিকে প্রাথমিকভাবে পুলিশের অনুমান, মৃত পেশায় যৌনকর্মী অথবা ভিক্ষুক হতে পারেন। বয়স ৪৫-এর আশেপাশে। মহিলার পরিচয় জানার চেষ্টা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। তবে পুলিশের প্রাথমকি অনুমান, খুন করা হয়েছে মহিলাকে। কিন্ত কে বা কারা তাঁকে খুন করল তা জানতে শুরু হয়েছে তদন্ত।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...