Wednesday, June 24, 2026

লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না প্রিয়াঙ্কা! আমেঠি-রায়বরেলী চিন্তা বাড়ছে কংগ্রেসের

Date:

Share post:

লোকসভা নির্বাচনে (Loksabha Election) প্রার্থী হতে চান না প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Badra)! কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ইতিমধ্যে তিনি সে কথা জানিয়েও দিয়েছেন। কিন্তু রাহুল গান্ধী (Rahul Gandhi) ওয়েনাড়ের পাশাপাশি আমেঠি বা রায়বরেলী থেকে প্রার্থী হবেন কি না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারবে না হাত শিবির (Congress)।

আমেঠি, রায়বরেলীর প্রার্থী কারা হবেন, তা নিয়ে সোমবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে প্রিয়াঙ্কার আলোচনা হয়েছিল। প্রিয়াঙ্কা তাঁকে জানিয়েছেন, তিনি গোটা দেশে প্রচারে মন দিতে চান। শুধু আমেঠিতে লড়তে গেলে তিনি একটি আসনে আটকে যাবেন। অন্যদিকে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ শিবির বলছে, এখন আমেঠি থেকে লড়তে হলে প্রিয়াঙ্কার হাতে বেশি সময় নেই। স্মৃতি অনেক আগেই প্রচার শুরু করে দিয়েছেন। আর প্রথম বার ভোটে নেমেই প্রিয়াঙ্কা হার দিয়ে শুরু করতে চান না। আর সেকারণেই প্রিয়াঙ্কা যে লড়ছেন না, সেটা স্পষ্ট। কারণ ৩ মে পর্যন্ত রোজই তাঁর প্রচার কর্মসূচি রয়েছে।

অন্যদিকে রাহুলের অবশ্য ১ ও ৩ মে কোনও প্রচার কর্মসূচি নেই। যার অর্থ, তিনি দু’দিনের মধ্যে যে কোনও দিন আমেঠি বা রায়বরেলী থেকে মনোনয়ন জমা দিতে পারেন। তবে কংগ্রেসের একটি সূত্রের খবর, রাহুল গান্ধী প্রাথমিক ভাবে এ বার শুধু কেরলের ওয়েনাড় থেকেই লড়তে চেয়েছেন। কিন্তু কংগ্রেসের সকলে মনে করছেন, উত্তরপ্রদেশে দুই আসন থেকে গান্ধী পরিবারের কেউ না লড়লে ভোটের আবহে দেশবাসীর কাছে খারাপ বার্তা যাবে। সে ক্ষেত্রে রাহুলের এবার আমেঠির বদলে সোনিয়া গান্ধীর গত বিশ বছরের আসন রায়বরেলি থেকে ভোটে লড়ার সম্ভাবনা বেশি।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...