Thursday, June 11, 2026

২২০০কোটির জিএসটি পাওনা রাজ্যের, দিল্লিতে ক্ষোভ অমিত মিত্রর

Date:

Share post:

রাজ্যের জিএসটি বাবদ পাওনা অর্থ গত আগস্ট মাস থেকে দিচ্ছে না কেন্দ্র। সোমবার নয়াদিল্লিতে ‘ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বেঙ্গল’ শীর্ষক আলোচনার শেষে পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র এই অভিযোগ করলেন। অর্থমন্ত্রীর দাবি, দিল্লিতে রাজ্যের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২২০০ কোটি টাকা। কেরল, পাঞ্জাব সহ আরও পাঁচটি রাজ্য মিলিয়ে গোটা দেশে জিএসটি বাবদ রাজ্যগুলির বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৪৫হাজার কোটি টাকার কাছাকাছি। দেশের অর্থনৈতিক দুরবস্থার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। আর অর্থনৈতিক বেহাল অবস্থা তৈরি হয়েছে মূলত দুটি কারণে। প্রথমত তুঘলকি সিদ্ধান্তের মাধ্যমে নোট বাতিল করা এবং উপযুক্ত প্রস্তুতি না নিয়ে জিএসটি লাগু করে দেওয়া। অমিত বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই পরিস্থিতি তৈরি হয়েছে। এরজন্য রাজ্যকে ওভার ড্রাফটেও যেতে হবে। কেন্দ্রকে এ নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে হবে।

Related articles

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...