Thursday, June 11, 2026

কং-এনসিপি আলোচনা শেষ, কাল থেকে বৈঠক শিবসেনার সঙ্গে

Date:

Share post:

মহারাষ্ট্রে স্থায়ী সরকার গড়া নিয়ে কংগ্রেস ও এনসিপির মধ্যে কয়েকটি পর্যায়ে হওয়া বৈঠক শেষ হয়েছে বৃহস্পতিবার। আলোচনা সফল ও ঐকমত্য হয়েছে বলে দাবি করেছে দুই দলই। কমন মিনিমাম প্রোগ্রামের খসড়া নিয়েও প্রায় একমত দুই দল। মহারাষ্ট্রে সরকার গড়ার সিদ্ধান্ত ও শিবসেনার সঙ্গে জোটে অনুমোদন দিয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। কংগ্রেস নেতা ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চৌহান বলেছেন, শুক্রবার থেকে মুম্বইতে শুরু হবে শিবসেনার সঙ্গে বৈঠক। কংগ্রেস, এনসিপি দুই দলের নেতারাই শিবসেনার সঙ্গে আলোচনা চালাবেন। এই প্রক্রিয়া শেষ হলে তিন দলের শীর্ষ নেতৃত্ব সরকার গড়ার দাবি জানাবেন। সর্বশেষ পরিস্থিতি নিয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের মন্তব্য, উইকএন্ডেই সবাই ভাল খবর পেয়ে যাবেন।

 

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...