Wednesday, June 17, 2026

কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে মহারাষ্ট্র নিয়ে ইতিবাচক পদক্ষেপ

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে সোনিয়া গান্ধীর বাসভবনে বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। নিশ্চিতভাবেই মহারাষ্ট্রের সাম্প্রতিক সরকার গড়ার বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক থেকে বেরিয়ে এসে মল্লিকার্জুন খাড়গে জানান আমাদের আলোচনা হয়েছে আমরা শিঘ্রই এ নিয়ে পরবর্তী পদক্ষেপ করব। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে এদিনের বৈঠক মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে এনসিপি ও কংগ্রেসের সরকার তৈরির ব্যাপারে কার্যত সিলমোহর পড়েছে। শুক্রবার এর মধ্যে সরকার তৈরির প্রাথমিক খসড়া হয়ে যাবে।

অন্যদিকে মুম্বইয়ে বসে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, আমাদের আলোচনা হয়েছে, আর চলছেও। দরকার মাত্র একটি দিন। যেদিন মুম্বইতে আমরা তিনটি দলের নেতা একসঙ্গে বসব। সেদিনই সরকারের রূপরেখা তৈরি হয়ে যাবে। পয়লা ডিসেম্বর আমরা টার্গেট ডেট রেখেছি।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...