Wednesday, June 17, 2026

ঋদ্ধিকে নিয়ে প্রশ্নের বাউন্সারের মুখে বিরাট কোহলি

Date:

Share post:

পিঙ্ক টেস্ট এর ২৪ঘণ্টা আগে বাংলার ঋদ্ধিমান সাহাকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। কোহলির কাছে প্রশ্ন ছিল ঋদ্ধিকে কি আর একটু উপরে তোলা যায় না? কিংবা ওয়ান ডেতেই বা তাকে কেন নেওয়া হচ্ছে না? জবাবে ভারত অধিনায়ক বলেন, ঋদ্ধি পৃথিবীর অন্যতম সেরা উইকেটকিপার। দারুন খেলছে। কিন্তু ওয়ান ডে ফরম্যাট কিছুটা আলাদা। এই কারণে অন্যরকম ভাবনা চিন্তাও থাকে। আসলে অনেক যোগ্য খেলোয়াড় হলেও অনেক ক্ষেত্রে পরিস্থিতির কারণে সকলের জায়গা হয় না। এক্ষেত্রে তাই ঘটেছে। তবে আগামী দিনে পরিস্থিতির পরিবর্তন হতেই পারে।

দেশে প্রথম পিঙ্ক টেস্ট খেলতে যাওয়ার আগের মুহূর্তে বিরাট বলেন, মাঠ ভর্তি দর্শকের সামনে খেলা হবে। প্রায় ৮০হাজার মানুষ একসঙ্গে চেঁচাবেন শামিরা বল করতে যাওয়ার সময়ে। ব্যাপারটাই আলাদা। শুনলাম চারদিনের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। খুবই ভাল ব্যাপার। আমরা নতুন বলে খেলার জন্য তাকিয়ে রয়েছি। তবে সন্ধ্যার শিশিরে শেষ সেশনের খেলায় কিছুটা সমস্যা হতে পারে, জানাতে ভোলেননি বিরাট।

Related articles

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...

প্রশিক্ষণ শেষের পথে, আগামী মাসেই লালবাজারে আরও ২ ট্র্যাকার ডগ!

খুনি -অপরাধী খুঁজতে লালবাজারের (Lalbazar) ভরসা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরে। আর কিছুদিনের মধ্যেই কলকাতা পুলিশের হাতে (Kolkata Police) আসতে চলেছেআরও...

দিল্লিতে গ্রেফতার ৭ সন্দেহভাজন পাক জঙ্গি!

দিল্লি পুলিশের (Delhi Police) স্পেশাল সেলের প্রচেষ্টায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ISI-এর সমর্থিত আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের...